ভারতের কাছে বড় ধাক্কা! WTC আগামী তিনটি চক্রের ফাইনাল আয়োজন হবে এই দেশে- রিপোর্ট
ভবিষ্যতের আসন্ন তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) আয়োজনে বড় ধাক্কা খেল ভারত। একটি রিপোর্টে দাবি করা হয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ECB) আগামী তিনটি চক্রের জন্য (২০২৭, ২০২৯, ২০৩১) ফাইনাল আয়োজন করতে চলেছে। ICC-র এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া।
Published on: Jun 14, 2025 2:00 PM IST
By HT Bangla
Share via
Copy link
ভবিষ্যতের আসন্ন তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) আয়োজনে বড় ধাক্কা খেল ভারত। একটি রিপোর্টে দাবি করা হয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ECB) আগামী তিনটি চক্রের জন্য (২০২৭, ২০২৯, ২০৩১) ফাইনাল আয়োজন করতে চলেছে। ICC-র এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া।
WTC আগামী তিনটি চক্রের ফাইনাল আয়োজন হবে এই দেশে- রিপোর্ট (ছবি- Action Images via Reuters)
লন্ডনের লর্ডসে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা রয়েছে সুবিধাজনক জায়গা। ২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তারা তৃতীয় দিনের শেষে ২১৩/২ রান তুলে নেয়। এই অবস্থানে বড় ভূমিকা রাখেন এইডেন মার্করামের শতরান ও অধিনায়ক তেম্বা বাভুমার অপরাজিত অর্ধশতক। এই দুজনের মধ্যে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটির ফলে জয়ের কাছে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিততে হলে তাদের এখন প্রয়োজন মাত্র ৬৯ রান, এই অবস্থায় তাদের হাতে রয়েছে ৮ উইকেট।
ইংল্যান্ডের মাটিতে এর আগের দুইবারের WTC ফাইনালে নিউজিল্যান্ড (২০২১) ও অস্ট্রেলিয়া (২০২৩) চ্যাম্পিয়ন হয়। দুইবারই পরাজিত হয় ভারত। এবার যদি দক্ষিণ আফ্রিকা জেতে, তবে তৃতীয় নতুন দেশ হিসেবে শিরোপা জিতবে দক্ষিণ আফ্রিকা।
তবে ভারতীয় ক্রিকেট ভক্ত ও বোর্ডের জন্য হতাশার খবর এসেছে টেলিগ্রাফ ইউকে-র এক প্রতিবেদনে। তারা জানায়, প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ফাইনালটি ইংল্যান্ডের বাইরে নেওয়ার পক্ষে মত দিলেও, ICC আগামী তিনটি WTC ফাইনাল ইংল্যান্ডেই আয়োজনের পরিকল্পনায় অনড়।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারত ফাইনাল আয়োজনের চেষ্টা করলেও, ইংলিশ ক্রিকেট বোর্ড (ECB) আগামী তিনটি চক্রের জন্য (২০২৭, ২০২৯, ২০৩১) ফাইনাল আয়োজন করতে চলেছে।’ যদিও বিসিসিআই (BCCI) এর আগেও ভারতে এই ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে, তবুও আইসিসির সদস্যদের আলোচনার পর ইংল্যান্ডই অনুমোদন পেতে চলেছে।
এই সিদ্ধান্ত আগামী জুলাই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ICC বার্ষিক সভায় চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বর্তমান ফাইনালের পরপরই ECB ২০২৭ সালের ফাইনালের প্রস্তুতি শুরু করবে।’ উল্লেখযোগ্য বিষয় হল, তিনবারের আয়োজক হয়েও ইংল্যান্ড নিজে এখনও একবারও ফাইনালে উঠতে পারেনি।
News/Cricket/ভারতের কাছে বড় ধাক্কা! WTC আগামী তিনটি চক্রের ফাইনাল আয়োজন হবে এই দেশে- রিপোর্ট
News/Cricket/ভারতের কাছে বড় ধাক্কা! WTC আগামী তিনটি চক্রের ফাইনাল আয়োজন হবে এই দেশে- রিপোর্ট