একই টেস্টে জোড়া শতরান, পন্ত ইতিহাস গড়তেই সমারসল্টের আর্জি গাভাসকরের, লাভ হল না

হেডিংলেতে দ্বিতীয় ইনিংসেও ঋষভ পন্ত শতরান করতে সমারসল্টের আর্জি করেন সুনীল গাভাসকর। টেস্টের ইতিহাসে দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে দুটি ইনিংসেই শতরান করেন। প্রথম ইনিংসে করেন ১৩৪ রান। দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেন।

Published on: Jun 23, 2025 8:16 PM IST
By | Written by
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আর সেখান থেকে ১৩০ বলে শতরান পূরণ করেন পন্ত। যিনি ইংল্যান্ডে টানা পাঁচটি অর্ধশতরান করলেন। সার্বিকভাবে টেস্টে মোট আটটি শতরান করে ফেললেন। আর ইংল্যান্ডে এটা তাঁর চতুর্থ শতরান। শেষপর্যন্ত ১৪০ বলে ১১৮ রান করে আউট হয়ে যান পন্ত। মারেন ১৫টি চার এবং তিনটি ছক্কা। আর চতুর্থ দিনের সকালেই শুভমন গিলের উইকেট পড়ে যাওয়ার পরে চতুর্থ উইকেটে কেএল রাহুলের সঙ্গে ১৯৫ রান যুক্ত করে ভারতকে ভালো জায়গায় নিয়ে এসেছেন।

হেডিংলেতে দ্বিতীয় ইনিংসেও পন্ত শতরান করতে সমারসল্টের আর্জি করেন গাভাসকর। (ছবি সৌজন্যে রয়টার্স এবং এক্স)
হেডিংলেতে দ্বিতীয় ইনিংসেও পন্ত শতরান করতে সমারসল্টের আর্জি করেন গাভাসকর। (ছবি সৌজন্যে রয়টার্স এবং এক্স)

আরও পড়ুন: ৬ ক্যাচ ফস্কে চরম লজ্জার নজির ভারতের, বুমরাহের ম্যাজিকের পরে দারুণ ইনিংস রাহুলের

উইকেটকিপার-ব্যাটার টেস্টের ২ ইনিংসেই শতরান

১) অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবোয়ে): ১৪২ রান এবং অপরাজিত ১৯৯ রান, বনাম দক্ষিণ আফ্রিকা, ২০০১ সাল।

২) ঋষভ পন্ত: ১৩৪ রান এবং ১১৮ রান, বনাম ইংল্যান্ড, ২০২৫ সাল।

আরও পড়ুন: ৪টি ক্যাচ পড়ার পরেও ৫ উইকেট নিলেন বুমরাহ! প্রায় অর্ধেক ইনিংসেই ছুঁলেন রেকর্ড

ভারতীয়দের মধ্যে টেস্টের ২ ইনিংসেই শতরান

১) বিজয় হাজারে।

২) সুনীল গাভাসকর (তিনবার)।

৩) রাহুল দ্রাবিড় (দু'বার)।

৪) বিরাট কোহলি।

৫) অজিঙ্কা রাহানে।

৬) রোহিত শর্মা।

৭) ঋষভ পন্ত (তিনিই একমাত্র ইংল্যান্ডে সেই নজির গড়লেন)।

আরও পড়ুন: কী ভুলভাল মারছি! ১ ওভারে ২ জঘন্য শট খেলে নিজেকেই বকলেন পন্ত, পরে বাঁচালেন রাহুল

ইংল্যান্ডে ১টি টেস্টে সর্বোচ্চ ছক্কা

১) ঋষভ পন্ত: ৯ ছক্কা, বনাম ইংল্যান্ড, ২০২৫ সাল।

২) অ্যান্ড্রু ফ্লিনটফ: ৯ ছক্কা, বনাম অস্ট্রেলিয়া, ২০২৫ সাল।

৩) বেন স্টোকস: ৯ ছক্কা, বনাম অস্ট্রেলিয়া, ২০২৩ সাল।

ইতিহাস গড়ে একই টেস্টের দুটি ইনিংসে শতরান করলেন ঋষভ পন্ত। হেডিংলেতে প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরি করেন ভারতের সহ-অধিনায়ক। ভারতের প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে সেই নজির গড়লেন। আর সার্বিকভাবে টেস্টের ইতিহাসে দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে একই টেস্টের দুটি ইনিংসে শতরান হাঁকালেন পন্ত। আর তারপরই মাঠের বক্স থেকে তাঁকে সমারসল্ট দেওয়ার আর্জি জানান ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। প্রথম ইনিংসে সমারসল্টের মাধ্যমে শতরান উদযাপন করেছিলেন পন্ত। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই পথে হাঁটেননি। হাত দেখিয়ে গাভাসকরকে বলেন যে পরে সমারসল্টের মাধ্যমে সেলিব্রেশন করবেন। যে গাভাসকর অস্ট্রেলিয়ায় তাঁকে ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ বলে তুমুল আক্রমণ শানিয়েছিলেন।

নিজেকে বুঝিয়ে শান্ত করেন পন্ত, হাঁকালেন শতরান

হেডিংলেতে প্রথম ইনিংসে পন্তের শতরান দেখে গাভাসকরের সেই ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ পালটে ‘সুপার্ব, সুপার্ব, সুপার্ব’ হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম টেস্টের চতুর্থ দিনের শুরুটা পন্ত যেভাবে করেছিলেন, তাতে তাঁকে ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ বললেও কম বলা হত। ভয়ংকর সব শট খেলছিলেন। তারপর নিজেই নিজেকে বোঝান। শান্ত করেন নিজেকে।