বল বদল বিতর্কে মেজাজ হারালেন গিল, সিরাজ! এরপরেই আম্পায়ারকে জাদেজার যোগ্য জবাব

ভারতীয় দলের বারবার অনুরোধেও বল বদল করেনি আম্পায়ার, এরপরেই রেগে যান গিল, রাহুল, সিরাজ। পরে অবশ্য ভারতীয় দল লড়াইয়ে সফল হয় এবং আম্পায়ার বল বদল করতে বাধ্য হয়। এরপরেই আম্পায়ারের সঙ্গে মজা করেন রবীন্দ্র জাদেজা।

Published on: Jun 24, 2025 6:22 PM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এরপর পন্ত ক্ষোভ প্রকাশ করে বলটি আম্পায়ারদের সামনে মাটিতে ছুঁড়ে ফেলেন। এই আচরণের জন্য পন্তকে আনুষ্ঠানিকভাবে ভর্ৎসনা (reprimand) করা হয়েছে এবং তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে, যদিও আর্থিক জরিমানা হয়নি।

আম্পায়ারকে জাদেজার যোগ্য জবাব (ছবি : এক্স)
আম্পায়ারকে জাদেজার যোগ্য জবাব (ছবি : এক্স)

পন্ত নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, ফলে আলাদা শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচের অবস্থা

হেডিংলি টেস্টের চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২১/০। জয়ের জন্য তাদের দরকার ছিল আরও ৩৫০ রান। ডাকেট ও ক্রাউলি এখও ব্যাট করে চলেছেন। তাঁরা উইকেট না হারিয়ে ১১৮ রানের জুটি গড়েছেন। ভারতের দ্বিতীয় ইনিংসে কেএল রাহুল ও ঋষভ পন্ত সেঞ্চুরি করেন, যার ফলে ভারত ইংল্যান্ডের সামনে ৩৭১ রানের লক্ষ্য রাখতে সক্ষম হয়।

তবে বলটি রিং টেস্টে উত্তীর্ণ হয়, ফলে আম্পায়াররা বল বদলের কোনও প্রয়োজন মনে করেননি। ওভার শেষ হওয়ার পর সিরাজ আবারও বল বদলের অনুরোধ জানান, কিন্তু ফল একই হয়— বল আবারও রিং টেস্টে পাশ করে।

এই ঘটনার পরেই কেএল রাহুল, শুভমন গিল ও মহম্মদ সিরাজের মধ্যে হতাশা ও ক্ষোভ স্পষ্টভাবে দেখা যায়। ২২তম ওভারের তৃতীয় বলের পর, শুভমন গিল ফের আম্পায়ার গ্যাফানির কাছে যান বল পরিবর্তনের জন্য, কিন্তু আবারও একই উত্তর পান। এরপর শার্দুল ঠাকুরও আম্পায়ারদের সঙ্গে কথা বলেন, কিন্তু আবারও বল পাশ করে রিং টেস্টে। তখনই হেডিংলি গ্যালারির দর্শকরা ভারতীয়দের এই চেষ্টায় অসন্তোষ প্রকাশ করে হুইসেল ও বুং দেওয়া শুরু করেন। বল আবারও রিংয়ের মধ্যে দিয়ে গেলে, গোটা গ্যালারি উল্লাসে ফেটে পড়ে।

তবে রবীন্দ্র জাদেজা য়খন বল করতে আসেন তিনি তখন প্রতিবাদ করেন এবং পরিবর্তনের কথা বলেন। সেই সময়ে বল বদল করতে বাধ্য হন আম্পায়াররা। সেই সময়ে জাদেজার রি-অ্যাকশন ছিল দেখার মতো। তিনি আম্পায়েরে কাছে গিয়ে সেলিব্রেশন করতে থাকেন। তবে সবটাই ছিল মজার ছলে। আম্পায়ারও হাসতে হাসতে জাদেজার পিঠে হাত দেন। মুহূর্তটি বেশ ভাইরাল হয়ে যায়। এই একই পরিস্থিতি ভারতের প্রথম ইনিংসেও দেখা গিয়েছিল, যখন একাধিকবার অনুরোধ সত্ত্বেও আম্পায়াররা বল বদল করতে রাজি হননি।

এদিকে ঋষভ পন্ত পেলেন শাস্তি। মঙ্গলবার সকালে আইসিসি নিশ্চিত করে, আম্পায়ারদের সঙ্গে অসন্তোষ প্রকাশের কারণে ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্তকে শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটেছিল ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬১তম ওভারের শেষভাগে। পন্থ বল পরিবর্তনের অনুরোধ জানান, কিন্তু আম্পায়াররা জানিয়ে দেন যে বল রিং টেস্টে পাশ করেছে, তাই পরিবর্তনের দরকার নেই।

ভারতীয় দলের বারবার অনুরোধেও বল বদল করেননি আম্পায়ার, এরপরেই রেগে যান গিল, রাহুল, সিরাজ। পরে অবশ্য ভারতীয় দল লড়াইয়ে সফল হয় এবং আম্পায়ার বল বদল করতে বাধ্য হয়। এরপরেই আম্পায়ারের সঙ্গে মজা করেন রবীন্দ্র জাদেজা।

হেডিংলি টেস্টের পঞ্চম দিনে রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যেই মাঠে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের হতাশা ও ক্ষোভ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের শেষ দিনে ভারতের দরকার ছিল ১০টি উইকেট, আর ইংল্যান্ডের দরকার ছিল আরও ৩৫০ রান। এমন টানটান পরিস্থিতিতে দিনের শুরুতেই জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট মিলে নতুন বল ভালোভাবেই সামলে দেন এবং ভারতীয় বোলারদের বেশি সুযোগ দেননি।

প্রথম ঘণ্টার পর বল নরম হয়ে যাওয়ায় মহম্মদ সিরাজসহ ভারতীয় বোলাররা বল বদলের অনুরোধ জানাতে থাকেন। ১৪তম ওভারের মাঝপথে, সিরাজ আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানিকে বল পরিবর্তনের জন্য অনুরোধ করেন।