Bengali Serial Update: বুধবার থেকে নতুন সময়ে জি বাংলা-স্টার জলসার একাধিক মেগা! এক নজরে দেখে নিন তালিকা
বুধবার থেকে রাত ৯টার স্লটে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক সাত পাকে বাঁধা। আসছে জি বাংলায়। আর স্টার জলসায় আসছে শুধু তোমারই জন্য, ৫.৩০টার স্লটে।
১৮ই ফেব্রুয়ারি, অর্থাৎ বুধবার থেকে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে স্টার জলসা আর জি বাংলা দুটো চ্যানেলেই। শুধু তাই নয়, সম্প্রচারের সময়েও বেশ খানিকটা রদবদল হতে চলেছে। চলুন তাহলে এক নজরে দেখে নেওযা যাক, আগামীকাল থেকে কোন ধারাবাহিক কোন সময়ে দেখবেন।

জি বাংলার সম্প্রচারের সময়:
আজই শেষ সম্প্রচার জি বাংলার আনন্দীর। আর বুধবার থেকে রাত ৯টার স্লটে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক সাত পাকে বাঁধা। জোয়ার ভাঁটা সরে যাচ্ছে রাত ৮.৩০-এ, যেখানে আসত আমাদের দাদামণি। আর আগামীকাল থেকে আমাদের দাদামণি আসবে রাত ১০.১৫-তে। যেখানে এতদিন আনন্দী আসত। এবার এক নজরে দেখে নিন তালিকা-
বিকেল ৫.৩০: তুই আমার হিরো
সন্ধে ৬: কুসুম
সন্ধে ৬.৩০: চিরদিনই তুমি যে আমার
সন্ধে ৭: বেশ করেছি প্রেম করেছি
সন্ধে ৭.৩০: তারে ধরি ধরি মনে করি
রাত ৮: পরিণীতা
রাত ৮.৩০: জোয়ার ভাঁটা
রাত ৯: সাত পাকে বাঁধা
রাত ৯.৩০: কনে দেখা আলো (৪৫ মিনিটের স্লট)
রাত ১০.১৫: আনন্দী (৪৫ মিনিটের স্লট)
আরও পড়ুন: Box Office-এ এখনও কড়া টক্কর বর্ডার ২-মরদানি ৩-এর! সানিকে জব্দ করতে কি পারল রানি?
আরও পড়ুন: চশমার ফ্রেমে হিরে বসানো! জোজোর আইগ্লাসের দাম শুনে যে কারও ঘুরবে মাথা, আঙুলে পরেন ৫ লাখ টাকার আংটি
স্টার জলসার সম্প্রচারের সময়:
স্টার জলসার আসন্ন ধারাবাহিকটি হল 'শুধু তোমারই জন্য', শুরু হচ্ছে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে। এতদিন এই স্লটে সম্প্রচার হচ্ছিল 'ভোলে বাবা পার করে গা'। তবে বুধবার থেকে 'ভোলে বাবা পার করে গা' চলে যাবে নতুন সময়ে, রাত ১০.৩০-এ। এতদিন এই স্লটে আসত শুভ বিবাহ। অর্থাৎ শেষ করা হচ্ছে এই মেগা। বার এক নজরে দেখে নিন তালিকা-
বিকেল ৫.৩০: শুধু তোমারই জন্য
সন্ধে ৬: কম্পাস
সন্ধে ৬.৩০: লক্ষ্মী ঝাঁপি
সন্ধে ৭: ও মোর দরদিয়া
সন্ধে ৭.৩০: রাঙ্গামতি তীরন্দাজ
রাত ৮: পরশুরাম
রাত ৮.৩০: প্রফেসর বিদ্যা ব্যানার্জি
রাত ৯: চিরসখা
রাত ৯.৩০: মিলন হবে কতদিনে
রাত ১০: গৃহপ্রবেশ
রাত ১০.৩০: ভোলে বাবা পার করেগা
খুব স্বাভাবিকভাবেই, সম্প্রচারের সময় বদলানোর ফলে চমক আসতে চলেছে টিআরপি তালিকাতেও। এখন দেখার, কী খেল দেখায়। টিআরপি রেটিংয়ে কোন ধারাবাহিক কাকে দেয় টক্কর।
E-Paper











