২৪ বছর আগে করণ জোহরের দ্বিতীয় পরিচালিত ছবি কভি খুশি কাভি গম মুক্তি পেয়েছিল ১৪ ডিসেম্বর। কাজল ছাড়া এই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ, শাহরুখ, করিনা কাপুর খান, জয়া বচ্চন এবং হৃত্বিক রোশন।
২৪ বছর আগে করণ জোহরের দ্বিতীয় পরিচালিত ছবি ‘কভি খুশি কাভি গম’ মুক্তি পেয়েছিল ১৪ ডিসেম্বর। কাজল ছাড়া এই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ, শাহরুখ, করিনা কাপুর খান, জয়া বচ্চন এবং হৃত্বিক রোশন। ২৪ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এই ছবিটি আজও মানুষের মনে কোথায় জায়গা করে নিয়েছে এক কথায় বলতে গেলে এই সিনেমাটি একটি কাল্ট ক্লাসিক সিনেমায় পরিণত হয়েছে।
সব মেয়েদেরকে মজার পরামর্শ কাজলের
২৪ বছর পর ছবির পূর্তি উপলক্ষে একটি মজার ও একইসাথে শিক্ষণীয় পোস্ট করতে দেখা গিয়েছে কাজলকে। প্রথম ছবিতে দেখতে পাওয়া গিয়েছে কাজল হতবম্ভ হয়ে তাকিয়ে রয়েছেন এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাওয়া যায় বোলে চুরিয়া গানে ছবির সকলে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন।
ছবিটি পোস্ট করে কাজল লেখেন, ‘সব অঞ্জলিদের বলছি, তোমরা যেমন, তেমনই গর্বিত থাকো নিজেকে নিয়ে। সবসময় সরব হও। তোমাদের রাহুল কোথাও না কোথাও আছে, তবে যানজটের কারণে তার আসতে দেরি হতে পারে।’
কাজলের এই পোস্ট দেখে আরও একবার নস্টালজিয়ায় ভাসল সকলে। একজন লিখেছেন, ‘সর্বকালের সেরা ছবি হতে চলেছে এটি।’ অন্য একজন লিখেছেন, ‘এটি কালজয়ী ছবি।’ কেউ কেউ আবার এই ছবিটিকে বড় পর্দায় রিলিজ করার অনুরোধ করেছেন।
মজার ব্যাপার হল এই ছবিটি যখন মুক্তি পেয়েছিল তখন কিন্তু সকলের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এত বছর পরেও আজও শাহরুখ এবং কাজলের এই জুটি মানুষের মনে আলাদা জায়গা করে রেখেছে। রাহুল এবং অঞ্জলি এই নাম আজও একটি সেরা জুটি হিসেবে পরিচিত।