‘আমি ডেট করি, শারীরিক ভাবেও সন্তুষ্ট…’, ৫২ বছর বয়সে এসে ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন 'গীতা মা'

সম্প্রতি, গীতা ঘনিষ্ঠতা এবং আত্ম-সচেতনতা নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

Jan 16, 2026, 18:33:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিখ্যাত কোরিওগ্রাফার গীতা কাপুরের বয়স এখন ৫২ বছর। ইন্ডাস্ট্রির অনেক সুপারস্টারকে তিনি নাচ শিখিয়ে। তাঁকে সবাই ‘গীতা মা’ বলেই ডাকেন। গীতা কেবল তাঁর দুর্দান্ত নাচের জন্যই নন, স্পষ্ট বক্তা হিসেবে থাকেন চর্চায়। সম্প্রতি, গীতা ঘনিষ্ঠতা এবং আত্ম-সচেতনতা নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

৫২ বছর বয়সে এসে ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন 'গীতা মা'
৫২ বছর বয়সে এসে ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন 'গীতা মা'

আরও পড়ুন: SIR শুনানিতে ডাক পড়ল সৌমিতৃষার! 'আর দেবদাকেই…', তৃণমূল সাংসদের প্রসঙ্গ টেনে যা বললেন অভিনেত্রী

৫২ বছর বয়সেও গীতা অবিবাহিত। সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে গীতা বলেন, 'অনেকেই আমাকে 'গীতা মা' বলে ডাকেন। তার অর্থ এই নয় যে আমার বিয়ে না হলে আমি ব্যক্তিগত জীবনকে উদযাপন করতে পারবেন না বা কারও সঙ্গে ঘনিষ্ঠ হতে পারবেন না।'

আরও পড়ুন: নায়িকার জুতো বইতে বলা হয়েছিল জাভেদ আখতার কে! চলচ্চিত্র জগতের কাজের শুরু প্রসঙ্গে যা বললেন তিনি

গীতা কাপুর তার সাক্ষাৎকারে আরও বলেন, ‘আমি বলছি যে প্রত্যেকেই একজন সাধারণ মানুষ। যদি আপনি ভেবে থাকেন যে আমাকে ‘গীতা মা’ বলা উচিত, তাহলে সেটা সম্পূর্ণ আপনার ভাবনা। আপনি ভাবছেন ওঁর জীবনে এমন কিছু ঘটতে পারে না। আপনি আমাকে এই মর্যাদা দিচ্ছেন... আমি কিন্তু নিজে থেকে তা আপনার কাছ থেকে চাইনি। আমার এমন কিছু নেই যা আপনার মধ্যে নেই। সবারই অনুভূতি আছে।’

আরও পড়ুন: প্রাক্তন স্বামী হৃতিকের সঙ্গে ভিডিয়ো কল করার সময় সুজানের থেকে ফোন কেড়ে নিলেন প্রেমিক আরসালান! ব্যাপার কী?

গীতা আরও বলেন, 'আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, আমি অস্বীকার করিনি, আমি বলেছিলাম হ্যাঁ আমি তা করি... আমি বলেছিলাম আপনি কি মনে করেন যে আমি তা করব না? এতে ভুল কী? আমি শারীরিক ভাবে সন্তুষ্ট। গতকালও আমার বক্তব্যে অনড় ছিলাম এবং আজও আমার বক্তব্যে অনড়। আপনি কেন মনে করেন যে এটা নিয়ে কথা বলা উচিত নয়। আমি যদি এটা করে থাকি, তাহলে কি, আপনি এটা করেন না নাকি অন্য কেউ করে না?'

প্রসঙ্গত, এর আগে জয় মদনের সঙ্গে কথোপকথনে গীতা বলেছিলেন যে তিনি সন্ন্যাসিনী নন। তিনি কুমারী নয়। তিনি বলেন, 'আমি মানুষের সঙ্গে দেখা করি, আমি ডেট করি, ঘনিষ্ঠও হই।'