রাহুলের মৃত্যুর পর প্রসেনজিতের বাড়িতে বসে জরুরী বৈঠক, ছিলেন প্রিয়াঙ্কাও

গত ২৯ মার্চ রবিবার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে রীতিমতো স্তব্ধ হয়ে যায় গোটা ইন্ডাস্ট্রি। তবে মৃত্যুর সময় ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তৈরি হয় একাধিক ধোঁয়াশা। ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের বক্তব্যে দেখা যায় একাধিক অসঙ্গতি, ফলে কিছু প্রশ্ন উঠে সকলের মনে।

Apr 1, 2026, 11:09:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ২৯ মার্চ রবিবার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে রীতিমতো স্তব্ধ হয়ে যায় গোটা ইন্ডাস্ট্রি। তবে মৃত্যুর সময় ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তৈরি হয় একাধিক ধোঁয়াশা। ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের বক্তব্যে পাওয়া যায় একাধিক অসঙ্গতি, ফলে কিছু প্রশ্ন উঠে সকলের মনে।

প্রসেনজিতের বাড়িতে বসে জরুরী বৈঠক, ছিলেন প্রিয়াঙ্কাও
প্রসেনজিতের বাড়িতে বসে জরুরী বৈঠক, ছিলেন প্রিয়াঙ্কাও

তবে রাহুলের মৃত্যুর পর ময়নাতদন্তে যা উঠে আসে, তা থেকে প্রমাণ হয়ে যায় প্রায় ঘন্টাখানেক জলের তলায় ছিলেন রাহুল। দীর্ঘক্ষণ জলের তলায় থাকার ফলে ফুসফুস এবং শরীরের অন্যান্য অঙ্গে ঢুকে যায় নোনা জল এবং প্রচুর বালি। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রাহুল।

আরও পড়ুন: আর বলা হবে না সহজ কথা! রাহুল বেঁচে থাকলে কে হতেন আগামী পর্বের অতিথি?

এই ঘটনায় সরব হয়েছে গোটা ইন্ডাস্ট্রি। সংশ্লিষ্ট প্রযোজনার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও জানান সকলে। এমতঅবস্থায় রাহুলের মৃত্যুর ঘটনা নিয়েই মঙ্গলবার সন্ধ্যায় একটি জরুরী বৈঠক ডাকা হয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে।

সূত্র অনুযায়ী খবর পাওয়া গিয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটি। উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকারও। রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে ডাকা হয়েছিল ওই বৈঠক। শুধু তাই নয়, অভিনেতার মৃত্যুতে চাওয়া হয় ক্ষতিপূরণও।

আরও পড়ুন: 'আশা ছিল তুমি কখনও আমাকে ডাকবে...', রাহুলের মৃত্যুতে কোন ইচ্ছা অপূর্ণ থেকে গেল অপর্ণা সেনের?

প্রসঙ্গত, রাহুলের মৃত্যুর খবর শোনার পরেই টলিউডের প্রায় প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী পৌঁছে যান রাহুলের বাড়িতে। সকলে একজোট হয়ে দাঁড়ান প্রিয়াঙ্কার পাশে। তবে রাহুলের মা এই মুহূর্তে সন্তান শোকে ভীষণভাবে কাতর, ছেলেও একদম নির্বাক হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই আকস্মিক দুর্ঘটনার রেশ কাটতে অনেকটা সময় লেগে যাবে রাহুলের পরিবারের।

উল্লেখ্য, রাহুল যে ধারাবাহিকের জন্য তালসারি গিয়েছিলেন, সেটি ছিল স্টার জলসার অন্যতম ধারাবাহিক ‘ভোলেবাবা পার কারেগা’। এই ধারাবাহিকের শ্যুটিং চলাকালীনই মৃত্যু হয় রাহুলের। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বন্ধ ধারাবাহিকের শ্যুটিং, ফলে এখন ধারাবাহিকের ভবিষ্যৎ অন্ধকার।