Aamir Khan GF: হাতে হাত! ১৪ বছরের ছোট প্রেমিকার হাত ধরে হ্যাপি প্যাটেল দেখতে হাজির ‘সিনিয়র সিটিজেন’ আমির, বিয়ে কবে?

ষাট বছর বয়সে আমিরের জীবনে নতুন বসন্ত। গৌরীর সঙ্গে প্রেম জমে ক্ষীর। প্রাক্তন দুই বউয়ের সঙ্গেও বন্ধুত্ব অটুট।

Published on: Jan 15, 2026 2:19 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আমির খান মানেই চমক। তা সে রুপোলি পর্দায় হোক বা ব্যক্তিগত জীবনে। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কিছুদিন আমিরের সঙ্গে তাঁর অনস্ক্রিন কন্যা ফাতিমা সানা শেখের প্রেম নিয়ে চর্চা হয়েছিল, কিন্তু সে-সব অতীত। নতুন প্রেমিকাকে আগেই প্রকাশ্যে এনেছেন ৬০ বছর বয়সী নায়ক। সিনিয়র সিটিজেন কোঠাতে পা দিয়েও আমিরের জীবনে নতুন বসন্ত। গৌরীর সঙ্গে তাঁর প্রেম খুল্লমখুল্লা। সম্প্রতি ‘হ্যাপি প্যাটেল’ (Happy Patel) ছবির স্ক্রিনিংয়ে গৌরী স্প্র্যাট-এর হাত ধরে পৌঁছান অভিনেতা।

হাতে হাত! ১৪ বছরের ছোট প্রেমিকার হাত ধরে ‘সিনিয়র সিটিজেন’ আমির, বিয়ে কবে? (PTI)
হাতে হাত! ১৪ বছরের ছোট প্রেমিকার হাত ধরে ‘সিনিয়র সিটিজেন’ আমির, বিয়ে কবে? (PTI)

মুম্বইয়ে ছবির বিশেষ স্ক্রিনিংয়ে আমির ও গৌরী যখন একে অপরের হাত ধরে প্রবেশ করেন, তখন উপস্থিত আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ যেন থামতেই চাইছিল না। আমিরের পরনে ছিল সাধারণ ক্যাজুয়াল পোশাক, আর গৌরী নজর কেড়েছেন তাঁর স্নিগ্ধ উপস্থিতিতে। দুজনের চোখেমুখের স্বাচ্ছন্দ্যই বুঝিয়ে দিচ্ছিল যে, তাঁদের রসায়ন বেশ গভীর।

আমির খানের বয়স বর্তমানে ৬০ বছর (জন্ম ১৯৬৫)। অন্যদিকে, গৌরী স্প্র্যাট বয়সে আমিরের চেয়ে প্রায় ১৪ বছরের ছোট। গৌরী ডিভোর্সি, এক সন্তানের মা।

কে এই গৌরী স্প্র্যাট? গৌরী মূলত বিদেশের চলচ্চিত্র ও শিল্প জগতের সঙ্গে যুক্ত। আমিরের প্রযোজনা সংস্থার বেশ কিছু কাজে তাঁকে গত কয়েক মাস ধরে আমিরের ছায়াসঙ্গী হিসেবে দেখা যাচ্ছে। পেশাদার সম্পর্ক থেকে এই রসায়ন এখন ব্যক্তিগত পর্যায়ে পৌঁছেছে বলেই ধারণা টিনসেল টাউনের।

আবার প্রেম খুঁজে পাওয়ার পরে আমির গত বছরের গোড়ায় বান্ধবী গৌরীর সঙ্গে মিডিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি আবার সম্পর্কে জড়িয়ে পড়বেন বলে ভেবেছিলেন কিনা এই ব্যাপারে জানতে চাওয়া হলে আমির হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে জানিয়েছেন, ‘না, আমি ভাবিনি। আমি এমন একটি পর্যায়ে পৌঁছেছিলাম যেখানে আমি ভেবেছিলাম যে আমি সম্ভবত এমন কাউকে খুঁজে পাব না যে আমার সঙ্গী হতে পারে। আমি এটা আশা করিনি। গৌরী আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে। তিনি সত্যিই একজন আশ্চর্যজনক ব্যক্তি, এবং আমি তাঁর সাথে দেখা করতে পেরে খুব ভাগ্যবান। আমি খুব সৌভাগ্যবান যে আমার বিয়ে না টিকলেও আমার জীবনে আমি রীনা, কিরণ এবং এখন গৌরীর সাথে দেখা করতে পেরেছি, আমি খুব খুশি। ব্যক্তি হিসাবে আমার জন্য খুব বড় অবদান রেখেছে তাঁরা এবং আমি তাদের বিভিন্ন উপায়ে দেখি’।

১৯৮৬ সালে প্রথমবার বিয়ে করেছিলেন আমির। পাত্রী তাঁর ভালোবাসার মানুষ রিনা দত্ত। ২০০২ সালে ১৬ বছর দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন দুজনে। তাঁদের দুই সন্তান ইরা খান ও জুনেইদ খান।

পরবর্তীতে পরিচালক কিরণ রাও-কে বিয়ে করেন আমির, তবে ২০২১ সালে সকলকে অবাক করে ডিভোর্সের কথা জানা তাঁরা, যদিও ছেলে আজাদের জন্য হামেশাই একসঙ্গে দেখা যায় দুজনকে। আজও তাঁরা পরস্পরের সবচেয়ে বড় চিয়ারলিডার এবং ঘনিষ্ঠ বন্ধু। সুপারস্টার সম্প্রতি তাঁর বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ করেছিলেন সকলের। খুল্লমখুল্লা জানিয়েছেন প্রেমের কথা। আমিরের তৃতীয় বিয়ে কি তবে সময়ের অপেক্ষা? উত্তর মিলবে শীঘ্রই।