ফের বড় পর্দায় বাজবে অরিজিতের গান, প্রকাশ্যে জুনায়েদ- সাঁই পল্লবীর ‘একদিন’ ছবির ট্রেলার

আমির খানের প্রযোজনায় মুক্তি পাবে একদিন, যে ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন জুনায়েদ খান এবং সাই পল্লবী। রামায়ণ সিনেমায় অভিনয় করলেও এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন দক্ষিণী এই অভিনেত্রী। 

Mar 11, 2026, 21:39:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আমির খানের প্রযোজনায় মুক্তি পাবে ‘একদিন’, যে ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন জুনায়েদ খান এবং সাই পল্লবী। ‘রামায়ণ’ সিনেমায় অভিনয় করলেও এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন দক্ষিণী এই অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই চর্চায় ছিল এই ছবিটি কারন এই সিনেমার গানের জন্যই কিছুদিন আগে অরিজিৎ সিং-এর বাড়িতে গিয়েছিলেন আমির খান।

প্রকাশ্যে জুনায়েদের ‘একদিন’ ছবির ট্রেলার
প্রকাশ্যে জুনায়েদের ‘একদিন’ ছবির ট্রেলার

ছবির আদ্যপ্রান্ত জুড়ে শুধুই রয়েছে একতরফা ভালোবাসার একটা গল্প। সাঁই পল্লবীকে অভিনয় করতে দেখা যাবে ‘মীরা’ নামক একটি মেয়ের চরিত্রে, যার প্রেমে হাবুডুবু খাচ্ছে জুনায়েদ ওরফে ‘রোহন’। কিন্তু এই ভালোবাসা রোহন কখনই প্রকাশ্যে আনে না, সারা জীবন থেকে যায় অন্তরালে।

আরও পড়ুন: পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, বাড়িতেই চলছে চিকিৎসা, এখন কেমন আছেন তিনি?

অন্যদিকে মীরা রোহনকে শুধুই বন্ধু হিসেবে দেখে, কখনওই তার ভালোবাসা অনুভব করতে পারে না সে। অন্যদিকে মীরাকে শুধু মনে মনে ভালোবেসেই সারাজীবন কাটিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে রোহন। কিন্তু রোহনের সমস্ত ধারণা যে মিথ্যে তা প্রমাণ করার জন্য তাকে একদিন চড় মারে মীরা। তারপর কী হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১ মে পর্যন্ত।

এই সিনেমার বেশিরভাগ অংশ জাপানে শুটিং হলেও ছবির গানে ভেসে উঠবে অরিজিৎ সিং-এর গলা। প্লেব্যাক দুনিয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষনা করার পর এটি হতে চলেছে অরিজিৎ সিং এর প্রথম গাওয়া গান, তাই খুব স্বাভাবিকভাবেই এই সিনেমাটি দর্শকদের কাছে একটা আলাদাই জনপ্রিয়তা পাবে বলে মনে করছেন আমির খান।

আরও পড়ুন: 'মোটাকে তো মোটাই বলবে... ', ট্রোলারদের মন্তব্যকে কোন চোখে দেখেন শ্রীলেখা?

ইতিমধ্যেই ট্রেলারের নেপথ্যে শুনতে পাওয়া গিয়েছে টাইটেল ট্র্যাক, যা গেয়েছেন অরিজিৎ। খুব কম সময়ের মধ্যে এই গানটি মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, অন্যদিকে জুনায়েদ এবং সাই পল্লবীর কেমিস্ট্রিও বেশ ভালো লেগেছে দর্শকদের। তবে ছবির গল্প বা দুজনের অভিনয় দর্শকদের কতটা মন কাড়তে পারে, সেটাই এখন দেখার।