'পারিশ্রমিকই পাই না আমরা... ', অরিজিতের পর প্লে ব্যাক ছাড়ার পরিকল্পনা করলেন অভিজিত?
অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং থেকে বিরতি নেবেন, এই ঘোষণা হওয়ার পর থেকেই রীতিমতো তোলপাড় হয়েছে নেটপাড়া। বলিউড থেকে টলিউড, সর্বত্র এখন শুধু এটাই চর্চার বিষয়। কিন্তু অরিজিৎ সিং এই ঘোষণা করার পরেই এবার একই পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন ইন্ডিয়ান আইডল খ্যাত অভিজিৎ সাওয়ান্ত।
অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং থেকে বিরতি নেবেন, এই ঘোষণা হওয়ার পর থেকেই রীতিমতো তোলপাড় হয়েছে নেটপাড়া। বলিউড থেকে টলিউড, সর্বত্র এখন শুধু এটাই চর্চার বিষয়। কিন্তু অরিজিৎ সিং এই ঘোষণা করার পরেই এবার একই পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন ইন্ডিয়ান আইডল খ্যাত অভিজিৎ সাওয়ান্ত?
অরিজিতের পর প্লে ব্যাক ছাড়ার পরিকল্পনা অভিজিতের?
ইন্ডিয়ান আইডল বিজয়ী অভিজিৎ সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন তিনি ভীষণ বিরক্ত প্লেব্যাক সিঙ্গিং নিয়ে। ইতিমধ্যেই বেশ কিছু মারাঠি ছবিতে গান গেয়েছেন তিনি। রয়েছে বেশ কিছু মিউজিক অ্যালবামও। কিন্তু এত কিছুর পরেও ইন্ডাস্ট্রির নিয়ম কানুন নিয়ে বিন্দুমাত্র খুশি নন তিনি।
সংবাদমাধ্যমকে অভিজিৎ জানান, ‘প্রত্যেক গানের জন্য নির্দিষ্ট অংক বেঁধে দেওয়া হয়। ইন্ডাস্ট্রির কেউ চায় না সিনেমার থেকে গায়ক বড় হয়ে উঠুক। পারিশ্রমিকের মধ্যে বেঁধে দেওয়া হয় গায়কদের। এর ফলে গায়কদের অর্থের দিক থেকেও খুব কম পারিশ্রমিকে সন্তুষ্ট থাকতে হয়।’
অভিজিৎ আরও বলেন, ‘পশ্চিমী দুনিয়ায় যারা কাজ করেন তারা নিজেদের গানের স্বত্ব বিক্রি করেই সারা জীবন কাটিয়ে দেন। কিন্তু আমাদের সারাজীবন অর্থের জন্য গান গেয়ে যেতে হয়। এক্ষেত্রে গায়কদের নিজেদেরও দোষ রয়েছে। গায়করা নিজেরাই টাকা চান না। একজন যদি না রাজি হয় তাহলে অন্য কেউ সেই কাজ করে দেবে তাই গায়করা প্রাপ্য থেকে বঞ্চিত হয়েও চুপ করে থাকেন।’
প্রসঙ্গত, খুব সম্প্রতি জিয়াগঞ্জ এসেছিলেন আমির খান। অনেকেই ভেবেছিলেন গায়কের সিদ্ধান্ত বদল করার অনুরোধ জানাতেই হয়তো আমিরের এই আগমন। কিন্তু পরবর্তীকালে জানা যায় আমির খানের আগামী ছবির গান নিয়ে আলোচনা করার জন্যই তিনি এসেছিলেন অরিজিৎ সিং এর বাড়িতে।
প্লেব্যাক সিঙ্গিং থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেও অরিজিৎ জানিয়েছেন তিনি যাদের কথা দিয়েছেন সেই কথা তিনি রাখবেন। সব গান রেকর্ড হতে হতে ২০২৭ সাল হয়ে যাবে তাই আপাতত অরিজিৎ সিংকে সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে আরও বেশ কিছু সময় শুনতে পাবেন শ্রোতারা।
News/Entertainment/'পারিশ্রমিকই পাই না আমরা... ', অরিজিতের পর প্লে ব্যাক ছাড়ার পরিকল্পনা করলেন অভিজিত?