‘প্রতিভাবান শিল্পীরা হেরে যায়…’, ইন্ডিয়ান আইডল জয়ী অভিজিতের মতে অরিজিৎ, নেহারা বিজয়ীদের থেকে বেশি সফল

ইন্ডিয়ান আইডল সিজন ১- এর বিজয়ী গায়ক অভিজিৎ সাওয়ান্ত বিশ্বাস করেন যে কেবল রিয়েলিটি শো জেতার থেকে প্রাসঙ্গিক থাকা বেশি গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেছেন যে, অরিজিৎ সিং এবং নেহা কক্কর কোনও রিয়েলিটি শো জেতেননি কিন্তু তাঁরা বর্তমানে বিজয়ীদের থেকে বেশি সফল।

Published on: Jun 04, 2025 12:56 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইন্ডিয়ান আইডল সিজন ১- এর বিজয়ী গায়ক অভিজিৎ সাওয়ান্ত বিশ্বাস করেন যে কেবল রিয়েলিটি শো জেতার থেকে প্রাসঙ্গিক থাকা বেশি গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেছেন যে, অরিজিৎ সিং এবং নেহা কক্কর কোনও রিয়েলিটি শো জেতেননি কিন্তু তাঁরা বর্তমানে বিজয়ীদের থেকে বেশি সফল।

ইন্ডিয়ান আইডল জয়ী অভিজিতের মতে অরিজিৎ, নেহারা বিজয়ীদের থেকে বেশি সফল
ইন্ডিয়ান আইডল জয়ী অভিজিতের মতে অরিজিৎ, নেহারা বিজয়ীদের থেকে বেশি সফল

গ্যালাটা ইন্ডিয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাড় কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, একটি রিয়েলিটি টিভি শো জেতা, নাকি জয়ের পরেও প্রাসঙ্গিক থাকা?

আরও পড়ুন: ছ'বছর আগে এই অফারটা আসে…, সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে...'তে সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন অলোকানন্দা

তার উত্তরে অভিজিৎ বলেন, ‘আমি বিশ্বাস করি কোথাও পৌঁছানোই আসল চ্যালেঞ্জ। ট্রফি জেতা চূড়ান্ত লক্ষ্য নয়। আপনি যদি জিতে যান তবে এটা দুর্দান্ত একটা ব্যাপার, তবে আসল অর্জন হল যখন শ্রোতারা আপনাকে চিনতে শুরু করেন, যখন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের ঊর্ধ্বে উঠে সেখান থেকে ক্যারিয়ার গড়তে শুরু করেন।’

আমার মতে, জয় আসল বিষয় নয়, বরং একটা রিয়েলিটি শোয়ের দৃশ্যমানতাই মূল বিষয়। ভক্তদের সংখ্যা বড় ভূমিকা পালনের বিষয়ে বলতে গিয়ে অভিজিৎ বলেন, ‘অনেক সময় আমরা দেখেছি যে জনপ্রিয়তার ভিত্তিতেই বিজয়ীদের নির্বাচিত করা হয়, দক্ষতার ভিত্তিতে নয়, এবং কখনও কখনও, প্রতিভাবান শিল্পীরা হেরে যান কেবল তাঁদের ভক্তদের অভাবের কারণে... অরিজিৎ সিং বা নেহা কক্করের কথাই ধরুন, তাঁরা জিততে পারেননি, কিন্তু তাঁরা অনেক বিজয়ীর তুলনায় অনেক উপরে পৌঁছেছেন। আমি অত্যন্ত সততা এবং বিনয়ের সঙ্গে বলছি: ট্রফির থেকেও নিজের পরিচয় গড়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: ‘শাহরুখের মতো আর কেউ নেই…’, বাদশা প্রসঙ্গে কেন এমন মন্তব্য করলেন অনন্যা?

প্রসঙ্গত, নেহা কক্কর ‘ইন্ডিয়ান আইডল ২’-এর একজন প্রতিযোগী ছিলেন সেখানে তিনি শুরুর দিকেই বাদ পড়েছিলেন, যেখানে অরিজিৎ সিং ফেম গুরুকুলে ষষ্ঠ স্থান অর্জন করেছিলেন।

অভিজিৎ সাওয়ান্ত সম্পর্কে

অভিজিৎ সাওয়ান্ত ২০০৫ সালে ইন্ডিয়ান আইডলে বিজয়ী হন। গায়কের প্রথম অ্যালবাম ‘আপ কা অভিজিৎ সাওয়ান্ত’ ২০০৫ সালে প্রকাশিত হয়। এরপর ২০০৭ সালে ‘জুনুন’, ২০১৩ সালে ‘ফরিদা’ এবং ২০১৮ সালে ‘ফকিরা’ অ্যালবাম প্রকাশিত হয়। তিনি ‘আশিক বানায়া আপনে’ (২০০৫), ‘চট্টগ্রাম’ (২০১২) এবং ‘ঢিশুম’ (২০১৬) এর মতো ছবিতে প্লেব্যাক করেছিলেন। অভিজিৎ এই বছরের শুরুতে ইন্ডিয়ান আইডলকে প্রকৃত গায়কের প্রতিভার থেকে দুঃখের গল্প বলে প্রাধান্য দেওয়ার বিষয় নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।

News/Entertainment/‘প্রতিভাবান শিল্পীরা হেরে যায়…’, ইন্ডিয়ান আইডল জয়ী অভিজিতের মতে অরিজিৎ, নেহারা বিজয়ীদের থেকে বেশি সফল