মাঝে রটে ছিল বিচ্ছেদের গুঞ্জন, জানেন অভিষেক না ঐশ্বর্য কে বেশি শিক্ষিত?

খুব কম লোকই জানেন যে, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন কে সবচেয়ে বেশি শিক্ষিত। জেনে নিন অভিষেক বচ্চন না ঐশ্বর্য রাই কতদূর এবং কোথা থেকে পড়াশোনা করেছেন।

Published on: Jan 06, 2026 12:10 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। নানা কারণেই তাঁরা থাকেন চর্চায়। দু'জনেই তাঁদের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবনের জন্য বেশি আলোচনায় থাকেন। কিছু দিন আগে পর্যন্ত তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ভাসছিল হাওয়ায়। তবে, খুব কম লোকই জানেন যে, কে তাঁদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত। জেনে নিন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই কতদূর এবং কোথা থেকে পড়াশোনা করেছেন।

মাঝে রটে ছিল বিচ্ছেদের গুঞ্জন, জানেন অভিষেক না ঐশ্বর্য কে বেশি শিক্ষিত?
মাঝে রটে ছিল বিচ্ছেদের গুঞ্জন, জানেন অভিষেক না ঐশ্বর্য কে বেশি শিক্ষিত?

আরও পড়ুন: বন্ধু অনুপমের প্রাক্তন পিয়াকে বিয়ে করে ব্যাপক ট্রোল হন পরম! 'গণ্ডারের চামড়া তৈরি করেছি…', যা বললেন নায়ক

আরও পড়ুন: ৩২ দিনেও অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর’! এখনও পর্যন্ত ঘরে কত কোটি তুলল রণবীরের ছবি?

আরও পড়ুন: ‘আমি আগে নিখিল নন্দার ছেলে…’, বচ্চন পরিবারের উত্তরাধিকার নিয়ে ‘বাঁকা’ জবাব অগস্ত্যর

ঐশ্বর্য মুম্বইয়ের আর্য বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। দশম শ্রেণী পর্যন্ত সেখানে পড়ে, তিনি জয় হিন্দ কলেজে তাঁর ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা সম্পন্ন করেন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, ঐশ্বর্য মডেল বা অভিনেত্রী নন, একজন আর্কিটেক হতে চেয়েছিলেন। এই কারণেই তিনি রচনা সংসদ একাডেমি অফ আর্কিটেকচারে ভর্তি হন। তবে, মডেলিং এবং অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং তিনি পড়াশোনা ছেড়ে মডেলিংয়ে কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। ঐশ্বর্য ভরতনাট্যমও শিখেছিলেন।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা! হঠাৎ কী হয়েছিল তাঁর? এখন কেমন আছেন দর্শকদের আদরের 'কথা'?

আরও পড়ুন: জয়ের সঙ্গে ডিভোর্স হচ্ছে না মাহির? 'এলোমেলো করবেন না…', বরের সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন নায়িকা

আরও পড়ুন: ধর্মেন্দ্রর আলাদা স্মরণ সভা আয়োজন নিয়ে বিতর্ক! 'একে অপরের সঙ্গে…', মুখ খুললেন হেমা

অন্যদিকে, দিল্লির জামনাবাই নার্সি স্কুল এবং মডার্ন স্কুলে পড়ার পর, অভিষেক বচ্চন মুম্বইয়ের বোম্বে স্কটিশ স্কুলে ভর্তি হন। এরপর তিনি সুইজারল্যান্ডে চলে যান এবং আইগলন কলেজে পড়াশোনা করেন। একজন ভালো শিক্ষাবিদ এবং অমিতাভ বচ্চনের কোম্পানির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে বিজনেস ম্যানেজমেন্ট পড়েন। তবে, তিনি পড়াশোনা ছেড়ে দেন এবং অভিনয়ে কেরিয়ার গড়ার জন্য ভারতে ফিরে আসেন।

প্রসঙ্গত, ২০২৬ সালে অভিষেকের তিনটি ছবি মুক্তির কথা রয়েছে। প্রথমটি হল ‘রাজা শিবাজি’, যা ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দ্বিতীয় এবং তৃতীয় ছবি, ‘কিং’ এবং ‘বচ্চন সিং’। তবে ছবিগুলি মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।