ঐন্দ্রিলার চোখে পারফেক্ট মা এই নায়িকা, নিজের সন্তান তাঁকেই দেবেন মানুষ করতে
টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। বহু দিন তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ। কিন্তু তাঁদের বিয়ে কবে হবে, এই প্রশ্ন উঠলেই নানা রকম মজাদার জবাব দিয়েছেন তাঁরা।
টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। বহু দিন তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ। কিন্তু তাঁদের বিয়ে কবে হবে, এই প্রশ্ন উঠলেই নানা রকম মজাদার জবাব দিয়েছেন তাঁরা। তবে দিনক্ষণ প্রসঙ্গে তাঁদের কখনও মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু এবার তাঁদের অনাগত সন্তান প্রসঙ্গে নানা কথা ভাগ করে নিলেন ঐন্দ্রিলা। জানালে সন্তানকে তিনি নিজে বড় করবেন না, বরং অন্য এক জনপ্রিয় অভিনেত্রীর কাছে দেবেন সন্তানকে মানুষ করার জন্য। আসলে সেই নায়িকা ঐন্দ্রিলারং চোখে শ্রেষ্ঠ মা।
ঐন্দ্রিলার চোখে পারফেক্ট মা এই নায়িকা
এবার নিশ্চয়ই ভাবছেন ঐন্দ্রিলারং চোখে শ্রেষ্ঠ মা কোন নায়িকা। বেশ কিছুটা তবে আভাস দেওয়া যাক। এই অভিনেত্রী বর্তমানে চুটিয়ে সিরিজ থেকে ছবি বিনোদনের নানা মাধ্যমে কাজ করছেন। চলতি মাসে নায়িকার একটি ছবি মুক্তিও পেতে চলেছে। তিনি দুই সন্তানের মা। তাঁর স্বামী একজন নামজাদা পরিচালক।
এবার বুঝতে পেরেছেন তিনি কে? তিনি হলেন টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে টলি ফোকাসকে দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্কুশকে পাশে নিয়েই ঐন্দ্রিলা বলেন, 'শুভশ্রী এত ভালো মা, আমি তো ভাবছি আমার যখন সন্তান হবে তখন আমি শুভশ্রীকে দিয়ে দেব ওই ভালো মানুষ করে দেবে। আমার দ্বারা হবে না। আমাদের মনে হয় সন্তান হতে ১০-১২ বছর বাকি আছে। তখন ওঁর গেঁড়া-গেঁড়িগুলো(শুভশ্রীর দুই সন্তান ইউভান-ইয়ালিনী) বড় হয়ে যাবে। তখন হাত পা ঝাড়া, আমার সন্তানকে মানুষ করে দেবে।'
প্রসঙ্গত, সামনেই অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল আসছে। অন্যদিকে, চলতি মাসেই সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'লহ গৌরাঙ্গের নাম রে....' আসছে। বড়দিনের আবহে মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নটী বিনোদিনীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
News/Entertainment/ঐন্দ্রিলার চোখে পারফেক্ট মা এই নায়িকা, নিজের সন্তান তাঁকেই দেবেন মানুষ করতে