আচমকা অসুস্থ পরীমণি, যেতে পারলেন না আদালতে, হঠাৎ কী হল অভিনেত্রীর?

আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। অসুস্থতার কারণে তিনি আদালতেও দিতে পারলেন না হাজিরা। কী হল অভিনেত্রীর? কেনই বা তিনি আচমকা অসুস্থ হয়ে পড়লেন?

Feb 10, 2026, 22:44:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। অসুস্থতার কারণে তিনি আদালতেও দিতে পারলেন না হাজিরা। কী হল অভিনেত্রীর? কেনই বা তিনি আচমকা অসুস্থ হয়ে পড়লেন?

আচমকা অসুস্থ পরীমণি
আচমকা অসুস্থ পরীমণি

বাংলাদেশের সংবাদ মাধ্যম কালের কন্ঠ- এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ২০১১ সালে সাভারের বোট ক্লাবে মারধর এবং যৌন হেনস্থার মামলার জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল অভিনেত্রীর। ১০ ফেব্রুয়ারি আদালতে উপস্থিত থাকার কথা ছিল তাঁর, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তিনি আদালতে হাজরাতে পারেননি।

আরও পড়ুন: শুধুই সন্তানদের নিয়ে চিন্তা! দূরত্ব বাড়ছে কমলিনী-স্বতন্ত্রর, মন খারাপ দর্শকদের

অভিনেত্রীর আইনজীবী তরফ থেকে জানানো হয়েছে, খুব সম্প্রতি পরীমণিরএপেন্ডিক্স অপারেশন হয়েছে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা যেমন তাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে আদালতে যেতে পারবেন না। অভিনেত্রীর অসুস্থতার কথা আদালতকে জানিয়ে নতুন ডেট নেওয়া হয়েছে।

অভিনেত্রীর অসুস্থতার কথা মাথায় রেখে আদালতের তরফ থেকে আগামী ৯ অগস্ট নতুন দিন ধার্য করা হয়েছে। ঐদিন উপস্থিত থাকতে হবে অভিনেত্রীকে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গতবছর ৯ সেপ্টেম্বর আদালতে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রীর কিন্তু সেদিনও টিকাকরণ হওয়ার পর সন্তানরা অসুস্থ হয়ে পড়ায় আদালতে হাজিরা দিতে পারেননি তিনি।

আরও পড়ুন: 'এই ভুলের দায় কার...', হঠাৎ কেন এমন পোস্ট করলেন জীতু? কী হল অভিনেতার?

উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসে সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে বোট ক্লাবের যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী। এই ঘটনায় তিনি ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন। শারীরিক নির্যাতন এবং হত্যার চেষ্টা অভিযোগ এনে তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে।

অভিনেত্রীর করা অভিযোগের ওপর ভিত্তি করে সেই সময় আটক করা হয়েছিল ব্যবসায়ী নাসির উদ্দিন এবং তার দুই বন্ধুকে। ২০২১ সালের ৭ সেপ্টেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়।

এই মামলার প্রথম শুনানি হয়েছিল ২০২২ সালের মে মাসে। সেই সময় জবানবন্দি নেওয়া হয়েছিল পরীমণির। তারপর থেকে এখনও ন্যায় বিচারের অপেক্ষায় অভিনেত্রী।