৬০-এই সব শেষ, 'দ্য ফ্যামিলি ম্যান ৩’ খ্যাত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে প্রায়ত! কী হয়েছিল তাঁর?

প্রয়াত হিন্দি ও মারাঠি অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। অভিনেত্রী চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মারা যান। প্রবীণা ২০১৯ সাল থেকে অসুস্থ ছিলেন। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রবীণা থিয়েটার, চলচ্চিত্র, টিভি শো এবং ওয়েব সিরিজে কাজ করেছেন।

Feb 17, 2026, 21:54:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রয়াত হিন্দি ও মারাঠি অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। অভিনেত্রী চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মারা যান। প্রবীণা ২০১৯ সাল থেকে অসুস্থ ছিলেন। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রবীণা থিয়েটার, চলচ্চিত্র, টিভি শো এবং ওয়েব সিরিজে কাজ করেছেন।

'দ্য ফ্যামিলি ম্যান ৩’ খ্যাত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে প্রায়ত! কী হয়েছিল তাঁর?
'দ্য ফ্যামিলি ম্যান ৩’ খ্যাত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে প্রায়ত! কী হয়েছিল তাঁর?

আরও পড়ুন: লাখ লাখ টাকা ধার নিয়ে তা মেটাননি TMC বিধায়ক-অভিনেতা সোহম! হাই কোর্টে গেলেন শাহিদ

প্রবীণার পরিবারের মতে, মাইলোমায় আক্রান্ত প্রবীণা। ২০১৯ সালে প্রথম কঠিন অসুখ ধরা পড়ে অভিনেত্রীর। ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। প্রবীণার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। বিকেল ৩টেয় সময় মুম্বইয়ের আন্ধেরি পূর্বের চাকালা পারসিওয়াড়ায় একটি হিন্দু শ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন: 'আমি অভিষেককে চুমু খেয়েছি…', অমিতাভ-পুত্র প্রসঙ্গে এমন কেন বললেন জন?

তিনি সম্প্রতি ইমরান হাশমির ওয়েব সিরিজ ‘তক্কাশ’ (চোরাচালান)-এ কাজ করেছিলেন। ‘হক’ ছিল প্রবীণার শেষ কাজ। এটি পরিচালনা করেছেন নীরজ পান্ডে।

প্রবীণার কেরিয়ার এবং ছবি

প্রবীণা দেশপাণ্ডে কয়েক দশক ধরে কাজ করছেন। তিনি কেবল হিন্দিতেই নয়, মারাঠি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। তিনি সলমন খানের 'রেডি' ছবিতেও কাজ করেছিলেন। তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। তিনি জন আব্রাহামের ‘পরমাণু’, সিদ্ধার্থ মালহোত্রার ‘এক ভিলেন’ এবং রিয়া চক্রবর্তীর ‘জালেবি’ ছবিতেও কাজ করেছেন।

আরও পড়ুন: বয়স মাত্র ১ বছর, বাবা কাঞ্চনের কোলে চড়ে শিবরাত্রিতে পুজো দিল খুদে কৃষভি!

তাছাড়াও ছোট পর্দায় ‘ঘর এক মন্দির’, ‘কুমকুম’, ‘করণ আপনা আপনা’ এবং ‘কুলফি কুমার বাজেওয়ালা'র মতো শোতেও কাজ করেছেন। তাছাড়াও তাঁকে সম্প্রতি ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর ৩য় সিজনেও কাজ করতে দেখা গিয়েছিল। সেখানে তিনি মনোজ বাজপেয়ীর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।