'ফুলকি'র পর 'তুই আমার হিরো'-তেও খল নায়িকা হয়েই কেন ফিরলেন? এমন চরিত্রই কি পছন্দ? কী বলছেন শার্লি মোদক?

'তুই আমার হিরো' এই ধারাবাহিকের লেখক এবং পরিচালক দু’জনেই তাঁকে পছন্দ করেন। প্রথমে তাঁর মনে হয়েছিল নেতিবাচক চরিত্রে তিনি অভিনয় করতে পারবেন না। তাই নাও করে দিয়েছিলেন। তবে পরে চরিত্রটা শুনে তাঁর বেশ লোভ হয়।'

May 31, 2025, 20:22:14 IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোটপর্দায় কেরিয়ার শুরু করেছিলেন নায়িকা হয়েই। তবে বর্তমানে টেলিপর্দার দর্শক তাঁকে দেখছে খলনায়িকা হিসাবেই। 'ফুলকি'র শালিনীর পর এবার তাঁকে দেখা যাচ্ছে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের 'শাক্য'র ওরফে রুবেল দাসের প্রেমিকা ‘মধুবনী’র চরিত্রে। চরিত্রটি যদিও খলনায়িকার। কারণ। ইতিমধ্যেই নায়কের বিয়ে হয়ে গিয়েছে ‘আরশি’ অর্থাৎ মোহনা মাইতির সঙ্গে। আর তাতেই যত্ত গণ্ডগোল।

খল চরিত্র নিয়ে কী বলছেন শার্লি মোদক?
খল চরিত্র নিয়ে কী বলছেন শার্লি মোদক?

যদিও এতদিন ‘মধুবনী’র চরিত্রে দর্শক দেখতেন অন্য অভিনেত্রীকে। তবে এখন আবার মুখ বদলে ‘মধুবনী’ হয়ে ধরা দিয়েছেন অভিনেত্রী শার্লি মোদক। কিন্তু সবই তো খল চরিত্র। নায়িকা হিসাবে অভিষেক হওয়ার পর একের পর এক খল চরিত্রেই দেখা যাচ্ছে তাঁকে? তবে কি এধরনের চরিত্রেই বেশি স্বচ্ছন্দ্য নাকি এধরনের চরিত্রের প্রস্তাবই তাঁর কাছে এখন বেশি আসছে?

এবিষয়ে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী শার্লি মোদক জানিয়েছেন, তিনি যে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে ভীষণ আগ্রহী তেমনটা এক্কেবারেই নয়। তাঁর কথায়, নেতিবাচক চরিত্রে অভিনয়ের আগে বেশ ভাবনা চিন্তা করতে হয়। প্রথমে তেমন অভ্যাস নেই তাই কঠিন-ই লাগত শার্লির। তাই 'শালিনী' চরিত্রে অভিনয়ের পর তিনি ঠিক করে নিয়েছিলেন যে আর খলচরিত্রে অভিনয় করবেন না। শার্লির কথায়, 'আদ্যোপান্ত খলনায়িকা হয়ে ওঠা আমার পক্ষে খুবই কঠিন একটা বিষয়। তাই চেয়েছিলেন ইতিবাচক চরিত্রে আর অভিনয় করব না। তেমনই সবাইকে জানিয়েছিলাম।

তাহলে ফের কেন খল চরিত্র?

শার্লি বললেন, 'তুই আমার হিরো' এই ধারাবাহিকের লেখক এবং পরিচালক দু’জনেই তাঁকে পছন্দ করেন। প্রথমে তাঁর মনে হয়েছিল নেতিবাচক চরিত্রে তিনি অভিনয় করতে পারবেন না। তাই নাও করে দিয়েছিলেন। তবে পরে চরিত্রটা শুনে তাঁর বেশ লোভ হয়।'

কিন্তু এখন প্রশ্ন তাহলে কি আর ‘ফুলকি’ ধারাবাহিকে শালিনীকে দেখা যাবে না? সেই উত্তর অবশ্য অভিনত্রী শার্লির কাছেও নেই। তবে এই চরিত্রের জন্য 'শালিনীর' ট্র্যাক যে একটু কমতে পারে ধারাবাহিকের পথ চলা দেখে তা বেশ বোঝা যাচ্ছে।