'ভালোবাসায় ভরা এক মাস...', সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন অদিতি মুন্সি

নতুন বছর শুরু হতেই সুখবর শুনিয়েছিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি। গত ১১ জানুয়ারি ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় সন্তানের প্রথম ছবি পোস্ট করলেন তিনি।

Published on: Feb 11, 2026 1:31 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নতুন বছর শুরু হতেই সুখবর শুনিয়েছিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি। গত ১১ জানুয়ারি ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় সন্তানের প্রথম ছবি পোস্ট করলেন তিনি।

সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন অদিতি মুন্সি
সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন অদিতি মুন্সি

অদিতি যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে অদিতি এবং দেবরাজের হাতের মধ্যে রয়েছে খুদের ছোট্ট ছোট্ট পা। পরম স্নেহে সন্তানের পা ধরে রেখেছেন বাবা-মা। অন্য একটি ছবিতে রয়েছে শুধুই অদিতির হাত এবং যার ওপরে রয়েছে ছেলের পা।

আরও পড়ুন: ন্যাকামো করলেই রিজেক্ট! কার সঙ্গে ভ্যালেন্টাইন ডে কাটানোর প্ল্যান আরত্রিকার?

তবে ছেলের পায়ের ছবি দেখালেও এখনই সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি অদিতি। জানাননি নামও। খুব সম্ভবত অন্নপ্রাশনের সময় হয়তো দেখা যাবে অদিতির সন্তানের মুখ।

অদিতির এই পোস্টে ছোট্ট খুদেকে ভালোবাসায় ভরিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। তবে তারা এও জানিয়েছেন, খুব তাড়াতাড়ি অদিতি ছোট্ট পৃথিবীকে দেখতে চান তারা।

জি বাংলার প্ল্যাটফর্ম থেকে পরিচিতি পেয়েছিলেন অদিতি। অদিতির সুন্দর মিষ্টি হাসির পাশাপাশি তাঁর অসাধারণ গান খুব সহজে মানুষকে আকৃষ্ট করেছিল। এরপর যোগ দেন রাজনীতিতে। তিনি এই মুহূর্তে রাজারহাট গোপালপুরের বিধায়ক।

২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেন তিনি। সঙ্গীত জগতের পাশাপাশি সমান তাহলে সামলেছেন রাজনীতির মঞ্চ। বিয়ের সাত বছর পর এবার নিজের জীবনের নতুন শুরু করতে চলেছেন অদিতি।

আরও পড়ুন: প্রেমের সপ্তাহেও বাড়ি থেকে দূরে অঙ্গনা, সঙ্গে নেই রোহন, সব ঠিক আছে তো?

জানা গিয়েছে, ১১ জানুয়ারি সকাল ১০ টা নাগাদ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অদিতি। অদিতিকে শেষ দেখা গিয়েছিল জি বাংলা সোনার চ্যানেলে একটি গানের অনুষ্ঠানের বিচারকের ভূমিকায়। তবে শেষ কয়েক মাস তিনি ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে।