'সত্যি প্রমাণ করার দরকার নেই... ', মাদক সেবন গুঞ্জন নিয়ে মুখ খুললেন আফতাব

সম্প্রতি এক সাক্ষাৎকারে আফতাব শিবদাসানি মাদক সেবন ও শুটিং সেটে 'অ্যাটিটিউড' দেখানোর গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি নিজের নীরব সত্য এবং ইন্ডাস্ট্রিতে নিজের সুনামের উপর জোর দিয়েছেন।

Published on: Nov 17, 2025 5:56 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কমেডি হোক অথবা নেতিবাচক চরিত্র, একটা সময় আফতাব শিবদাসানী ছিলেন মহিলা ভক্তদের অন্যতম ক্রাশ। এই মুহূর্তে অভিনেতা আসন্ন ছবি ‘মস্তি ৪’ - এর প্রচারে ব্যস্ত। ছবির প্রচার নিয়ে কথা বলতে গিয়েই পুরনো একটি গুজব নিয়ে মুখ খুললেন অভিনেতা।

মাদক সেবন গুঞ্জন নিয়ে মুখ খুললেন আফতাব?
মাদক সেবন গুঞ্জন নিয়ে মুখ খুললেন আফতাব?

একটা সময় বলিউডে গুজব ছড়িয়েছিল যে আফতাব সেটে বসে মদ্যপান করতেন। অতিরিক্ত মাদক সেবন করার জন্যই একের পর এক ছবি থেকে বাদ পড়ে যান তিনি। সত্যি কি তেমন কিছু হয়েছিল? কী বলছেন অভিনেতা?

আফতাব বলেন, ‘ছোটবেলায় একটা কথা শুনে বড় হয়েছিলাম যে সত্যি কোনও শব্দ করে না। সত্যি সব সময় নীরব থাকে। সত্যিকে প্রমাণ করার প্রয়োজন হয় না। তাই এই কথাটা মাথায় রেখেই আমি আজও আমার ব্যাপারে যা গুজব ছড়িয়েছিল সেই বিষয় নিয়ে কোন কথা বলব না।’

আরও পড়ুন: ‘খুব ভালো ভাগ্য থাকলে তবেই... ‘, ’ওয়েটিং রুম’ কতটা সমৃদ্ধ করল শুভশ্রীকে?

অভিনেতা বলেন, ‘মানুষ যা চায় সেটাই বিশ্বাস করুক। যেটা ইচ্ছা হচ্ছে সেটা করুক। আমি এমন কিছু নিয়ে কথা বলতে চাই না যেটা সত্যি নয়। অযথা গুজব নিয়ে চর্চা করতে পছন্দ করি না আমি।’

সবশেষে অভিনেতা বলেন, ‘আমার একসময় প্রচুর শত্রু ছিল। আমার সম্পর্কে অনেকে অনেক খারাপ কথা বলেছে। কিন্তু সৌভাগ্যবশত আমি এমন একটি খ্যাতি অর্জন করেছিলাম যে মানুষ আমাকে পছন্দ না করলেও আমায় ঘৃণা করতে পারে না। আমাকে সবাই এমন ভাবে চেনে না যে আমার সম্পর্কে কথা বলবে। আমি সচেতনভাবে নিজেকে সবার থেকে দূরে রেখেছি।’

আরও পড়ুন: 'আপনাদের জন্যই জোকার সাজি... ', জিতুর পাশে দাঁড়ানোর আহ্বান অভ্রজিতের

মাস্তি ৪ সম্পর্কে

মিলাপ মিলান জাভেরি পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব, পাশাপাশি রয়েছেন শ্রেয়া শর্মা, রুহি সিং, এলনাজ নরোউজি, তুষার কাপুর, শাদ রন্ধাওয়া এবং নিশান্ত মালকানি। ওয়েভব্যান্ড প্রোডাকশন এবং জি স্টুডিওর অধীনে এ. ঝুনঝুনওয়ালা এবং শিখা করণ আহলুওয়ালিয়া প্রযোজিত এই ছবিতে ৬ বছর পর আফতাব বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছন। ছবিটি ২১ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা।

News/Entertainment/'সত্যি প্রমাণ করার দরকার নেই... ', মাদক সেবন গুঞ্জন নিয়ে মুখ খুললেন আফতাব