ছোটপর্দার জনপ্রিয় মুখ মানালি দে-কে এবার ডাকা হলো এসআইআর (SIR) শুনানিতে। আগামী ২৭ জানুয়ারি এই শুনানিতে উপস্থিত থাকতে হবে ‘বউ কথা কও’ খ্যাত অভিনেত্রীকে।
মানালি দে
বিভ্রাট কোথায়? টলিউড তারকাদের এসআইআর শুনানিতে ডাক পাওয়া এখন নতুন কিছু নয়। এর আগে অভিনেতা দেব এবং সৌমিতৃষা কুণ্ডুর ক্ষেত্রেও একই ঘটনা দেখা গিয়েছিল। মানালির ক্ষেত্রে সমস্যাটি অত্যন্ত সাধারণ একটি বানান ভুল। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বাবার নাম নিতাই। বাংলায় নাম ঠিক থাকলেও ইংরেজিতে নামের বানানে ‘I’-এর পরিবর্তে ‘E’ হয়ে গিয়েছে। মূলত এই নামের অক্ষরের অদলবদলের জেরে তাঁকে শুনানিতে তলব করা হয়েছে। ২৭শে জানুয়ারি হাজিরা দিতে হবে মানালিকে। যদিও বিএলও-র তরফে এখনও কোনও ফোন পাননি নায়িকা।
হঠাৎ এই শুনানিতে ডাক পেয়ে কিছুটা অবাক হলেও প্রশাসনিক প্রক্রিয়ায় সহযোগিতা করতে মানালি প্রস্তুত। তিনি বলেন, ডাক যখন পেয়েছি, যেতে তো হবেই। হঠাত্ করে ডাক আসায় অনেক সময় শুটিংয়ের কাজ বাতিল করা সমস্যা হয়ে যায়। তবুও ওই দিন সময় বের করে আমি উপস্থিত থাকব। মানালি কসবা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, তাই ওই এলাকাতেই তাঁর শুনানি হওয়ার কথা।
মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেলেও, মানালি দে বারবার স্পষ্ট করেছেন যে তিনি এই মুহূর্তে সক্রিয় রাজনীতি বা নির্বাচনে লড়তে আগ্রহী নন। তবে একজন সচেতন নাগরিক হিসেবে ভোটার কার্ডের এই ত্রুটি মেটাতে তিনি বদ্ধপরিকর।
News/Entertainment/Manali Dey: দেব-সৌমিতৃষার পর SIR শুনানিতে ডাক মানালির, বাবার নাম বিভ্রাটের জেরেই যতকাণ্ড!