মামারবাড়ি কী জানে না ছোট্ট মীরা! ঠাকুরদার কোলে বসে প্রথম ভাত খেল অহনা-কন্যা

কিছুদিন আগেই অভিনেত্রী অহনা দত্ত জানিয়েছিলেন যে ২২ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার তাঁর মেয়ের মুখে প্রসাদের অনুষ্ঠান হবে। গত বছর মা হয়েছিলেন অহনা। দেখতে দেখতে মেয়ে মীরার বয়স ৬মাস হয়ে গিয়েছে। আর এবার প্রকাশ্যে এল একরত্তির অন্নপ্রাশনের ভিডিয়ো।

Feb 22, 2026, 14:30:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই অভিনেত্রী অহনা দত্ত জানিয়েছিলেন যে ২২ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার তাঁর মেয়ের মুখে প্রসাদের অনুষ্ঠান হবে। গত বছর মা হয়েছিলেন অহনা। দেখতে দেখতে মেয়ে মীরার বয়স ৬মাস হয়ে গিয়েছে। আর এবার প্রকাশ্যে এল একরত্তির অন্নপ্রাশনের ভিডিয়ো।

মামারবাড়ি কী জানে না ছোট্ট মীরা! ঠাকুরদার কোলে বসে প্রথম ভাত খেল অহনা-কন্যা
মামারবাড়ি কী জানে না ছোট্ট মীরা! ঠাকুরদার কোলে বসে প্রথম ভাত খেল অহনা-কন্যা

আরও পড়ুন: বিয়ের জন্য উদয়পুরে পাড়ি দিলেন বিজয়-রশ্মিকা? তাঁদের বিমানবন্দরে ভিডিয়ো সামনে আসতেই শুরু চর্চা

অহনা নিজেই রবিবার তাঁর পেজে মেয়ের অন্নপ্রাশনের ভিডিয়ো শেয়ার করেন। দেখা যায় সেখানে মেয়ের মুখে প্রসাদ দেওয়ার উপলক্ষ্যে পুজো হচ্ছে। সামনেই মেয়েকে কোলে নিয়ে বসে অহনা। খুদের পরনে ছিল হলুদ বো দেওয়া সাদা ও হলুদ রঙের ফ্রক। অহনা পরেছিলেন কমলা পাড়ের অফ হোয়াইট রঙের শাড়ি। অন্যদিকে, দীপঙ্করের পরনে ছিল হালকা কমলা রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা।

ভিডিয়োয় দেখা যায় ছোট্ট মীরাকে তার বাবা প্রসাদ খাইয়ে দিচ্ছে। তাকে কোলে নিয়েই শাঁখ বাজাচ্ছেন অহনা। সাধারণত মামারবাড়ি থেকেই বাচ্চাদের মুখে ভাত দেওয়া হয়। কিন্তু অহনার সঙ্গে তাঁর মায়ের মনমালিন্য এখনও মেটেনি। অহনা সন্তানসম্ভবা হওয়ার পর থেকে নাতিন জন্ম হওয়া কোনও সময়েই চাঁদনি গঙ্গোপাধ্যায়কে মেয়ের পাশে দেখা যায়নি। তাই তিনি বা তাঁর পরিবারের পক্ষ থেকে কেউই যে এই অনুষ্ঠানেও যোগ দেননি তা বলাই বাহুল্য। তাই বাবা-মায়ের হাতেই প্রসাদ খেল মীরা। এরপর একরত্তিকে গাঁয়ে হলুদ দিয়ে স্নানও করানো হয়। তারপর খুদের ঠাকুরদা অর্থাৎ দীপঙ্করের বাবা তার মুখে ভাত দেন। সেই সময় ছোট্ট মীরা লাল সাদা ফ্রক, মাথায় ভেল ও শোলার মুকুটে ধরা দিয়েছিল।

আরও পড়ুন: মিমির সঙ্গে জুটি বাঁধছেন রাহুল! কোন সিরিজে একসঙ্গে দেখা মিলবে তাঁদের?

প্রসঙ্গত, অহনা শুক্রবার একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছিলেন যে, সামনেই তাঁর মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান। সেখানে তিনি তাঁদের বাড়ির ছাদে প্যান্ডেলও ঘুরে দেখান। তিনি জানান ২২ তারিখ ঘরোয়া অনুষ্ঠান হবে। তারপর মার্চ মাসে হবে খাওয়া-দাওয়া সহ বড় অনুষ্ঠান।

ভিডিয়োয় অহনাকে বলতে শোনা গিয়েছিল, ‘১ মার্চ মাম্মার (মীরার) মুখে প্রসাদের উদযাপন। কিন্তু অন্নপ্রাশনটা হচ্ছে ২২ তারিখ। এদিন সকালে পুজো হবে। তারপর খাওয়া-দাওয়া। সব নিরামিষ খাবার থাকবে। তার সঙ্গে মুখে প্রসাদ দেওয়া হবে। সঙ্গে সব নিয়ম ওদিন পালন করা হবে।’

প্রসঙ্গত, খুব বেশিদিন হয়নি অভিনয়ের দুনিয়ায় পা রেখেছেন অহনা দত্ত। শুরুটা হয়েছিল অবশ্য 'ডান্স বাংলা ডান্স' দিয়ে। এরপর সেখান থেকেই সরাসরি অফার পান ‘অনুরাগের ছোঁয়া’-য় কাজ করার। দুঁদে খলনায়িকা 'মিশকা' হয়ে দর্শকের মনে জায়গা করে নেন। সাড়ে তিন বছরের আশেপাশে চলে এই ধারাবাহিকটি। আর এই সাড়ে তিন বছরেই নানা পরত এসে জুড়েছে অহনার জীবনে। পেয়েছেন ভালোবাসার মানুষ দীপঙ্কর দে-কে। তাঁদের প্রেম থেকে বিয়ে, এমনকী অহনার প্রেগন্যান্সি ও মীরার জন্ম দেওয়া, সবেরই সাক্ষী ছিল ‘অনুরাগের ছোঁয়া’।