মুখে বুলি ফুটল অহনা-দীপঙ্কর কন্যার, মা-বাবা না, পরিবারের কোন সদস্যর নাম নিল মীরা
২০২৩ সালের ১৩ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অহনা দত্ত এবং দীপঙ্কর দে। ২০২৫ সালে তাঁদের কোলে আসে মেয়ে মীরা। কদিন আগেই ৬ মাস হন খুদের।
মিশকা হয়ে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেত্রী অহনা দত্ত। যদিও খ্যাতি পান জি বাংলার ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো দিয়ে। তবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি যেমন তাঁকে কাজের জায়গায় পরিচিতি দিয়েছে, তেমনই ব্যক্তিগত জীবনের মোড় ঘুরিয়েছে। এই সিরিয়ালে কাজ করার সময় পান ভালোবাসার মানুষকে। তাঁর সঙ্গেই বেঁধেছেন ঘর। জন্ম দিয়েছেন মেয়ে মীরা-র। কিছুদিন আগে তো ধুমধাম করে মেয়ের অন্নপ্রাসনও পালন করলেন অহনা। এবার ছবি দিয়ে জানালেন, বাবা-মা নয়, বরং পরিবারের এই সদস্যের নাম আগে নিল তাঁর কন্যা!

২০২৩ সালের ১৩ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অহনা দত্ত এবং দীপঙ্কর দে। যদিও এই সম্পর্ক বা বিয়ে, কোনোটাতেই মত ছিল না অহনার-মা চাঁদনীর। মেয়ের সঙ্গে কোনো সম্পর্কই রাখেননি চাঁদনী। এমনকী, মেয়ে মা হওয়ার পরেও গলেনি অভিমান।
আরও পড়ুন: জিৎ-এর কাঁধে চেপে বসছে ছেলে রোনভ! দোল খেলার ফোটো দিলেন মোহনা মদনানি, কত বড় হল মেয়ে নবন্যা?
অহনাও শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গেই ঢেলে নিয়েছেন নিজেকে। এমনকী মেয়ের নাম রেখেছেন প্রয়াত শাশুড়ি মায়ের নামেই। অহনা মা হওয়ার মাসখানেক আগেই প্রয়াত হন তাঁর শাশুড়ি। তবে শ্বশুরের কাছে অহনা বাড়ির বউয়ের থেকেও, মেয়ে বেশি।
একটি ফোটো শেয়ার করে নিয়েছেন অহনা সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেল দীপঙ্করের বাবার কোলে ছোট্ট মীরা। আর ছবির ক্যাপশনে লেখা, ‘আমার মেয়ে প্রথম শব্দ কি বলল জানো? মা বলেনি বাবা ও বলেনি। বলল দাদা’!
আরও পড়ুন: নিজেকে ‘বদলে নিতে’ বড় পদক্ষেপ মানসীর! কী করলেন ১ম বাঙালি ইন্ডিয়ান আইডল বিজেতা?
প্রেগন্যান্সি নিয়েও অহনা কাজ করেছিলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। তারপর মেয়ে হওয়ার পর সামান্য বিরতি। ফিরেছেন তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে। যেখানে পল্লবী শর্মা, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন মুখ্য চরিত্রে।
সম্প্রতি মীরার অন্নপ্রাসনের সংবাদ করতে গিয়ে সংবাদমাধ্যমের একাংশ টেনে এনেছে তাঁর মা চাঁদনি গঙ্গোপাধ্য়ায়ের প্রসঙ্গ। যাতে বেশ বিরক্ত হন অভিনেত্রী। স্পষ্ট করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আপনাদের কাছে খবরগুলো হয়তো বড্ড রসালো, কিন্তু আমার বাচ্চাটাকে অন্তত ছেড়ে দিন।’
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


