‘ভালোবেসে ফেলেছি... ', 'অনুরাগের ছোঁয়া’ শেষ হতে ‘মিশকা’কে ফিরে দেখা অহনার

সন্তান সিনেমায় মিঠুন চক্রবর্তীর মতো একজন সুপারস্টারের সঙ্গে স্ক্রীন শেয়ার করলেও অহনা মিশকা চরিত্রের হাত ধরেই জনপ্রিয় হয়েছিলেন। আজও অহনা বিশেষভাবে পরিচিত এই চরিত্রের জন্যই। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে যেভাবে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন, তা সত্যি প্রশংসার যোগ্য।

Published on: Dec 03, 2025 11:15 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘সন্তান’ সিনেমায় মিঠুন চক্রবর্তীর মতো একজন সুপারস্টারের সঙ্গে স্ক্রীন শেয়ার করলেও অহনা মিশকা চরিত্রের হাত ধরেই জনপ্রিয় হয়েছিলেন। আজও অহনা বিশেষভাবে পরিচিত এই চরিত্রের জন্যই। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে যেভাবে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন, তা সত্যি প্রশংসার যোগ্য।

'অনুরাগের ছোঁয়া’ শেষ হতে ‘মিশকা’কে ফিরে দেখা অহনার
'অনুরাগের ছোঁয়া’ শেষ হতে ‘মিশকা’কে ফিরে দেখা অহনার

অনুরাগের ছোঁয়া শেষ হতে সেই পুরনো মিশকাকে আরও একবার স্মরণ করলেন অহনা। চরিত্রের বেশ কয়েকটি ছবি তিনি পোস্ট করেছেন যেখানে কখনও তাঁকে বৃদ্ধার চরিত্র দেখা গিয়েছে কখনও আবার দেখা গিয়েছে সন্ন্যাসীর বেশে।

আরও পড়ুন: ফের জমবে লড়াই! বক্স অফিসে মুখোমুখি টক্কর হওয়ার খবর দেব আর জিতের, কবে আসবে ছবি?

ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘মিশকা! লাভ ইমোজি। জানিনা এই নামটার পাশে এই লাল রঙের ইমোজিটা মানায় কিনা তবে আমি এই চার বছরে ভালোবেসে ফেলেছি। তোমাকে আমি বিদায় দেব না বরং তুমি আমার সঙ্গে রয়ে যাবে আমার প্রথম চরিত্র হয়ে। আমার প্রথম পরিচিতি হয়ে এবং অনেক বড় শিক্ষা হয়ে।’

অভিনেত্রী আরও লেখেন, ‘মিশকাকে উপহার দেওয়ার জন্য যাদের ধন্যবাদ জানাই তারা হলেন অদিতিদি, স্যান্ডি দা, অনুপম দাদা, লোপামুদ্রা দি, অন্বেষা দি, শ্বেতা দি, প্রত্যেকটা লুকিয়ে যে আমায় সাজিয়েছে তিনি আমার স্বামী দীপঙ্কর রায়। আর আমার পুরো অনুরাগের ছোঁয়া পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাই।’

সন্তান হওয়ার পর এখন বেশ কিছু মাসের বিরতিতে রয়েছেন অহনা। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি ভীষণভাবে সক্রিয়। বিয়ের পর মায়ের সঙ্গে বিচ্ছেদ হওয়া থেকে শুরু করে মেয়েকে প্রকাশ্যে আনা সবকিছুই তিনি ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমের বন্ধুদের সঙ্গে।

কিছুদিন আগেই দিঘার জগন্নাথ মন্দিরে মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন তিনি। অহনার মেয়ে মিরাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সকলে, যে অপেক্ষার অবসান ঘটেছে কিছুদিন আগেই। ছোট্ট মিরাকে দেখে তাকে ভালোবাসায় ভরিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা।

আরও পড়ুন: গোপনে বিয়ে হেমা-জিতেন্দ্রর, চেন্নাই ছুটে যান বিবাহিত, ৪ সন্তানের বাবা ধর্মেন্দ্র! কী করে আটকান সেদিন?

অহনার এই প্রতিদিনের ছোট ছোট ক্রিয়া-কলাপ দেখতে বেশ ভালোই লাগে সকলের। বিশেষ করে অহনার ছোট্ট মেয়ের প্রতিদিনের খুনসুটি দুষ্টুমি মুগ্ধ করে নেটিজেনদের। সন্তান একটু বড় হতেই তিনি যে আবার ফিরে আসবেন কাজে সে কথাও তিনি বারবার জানিয়েছেন।

News/Entertainment/‘ভালোবেসে ফেলেছি... ', 'অনুরাগের ছোঁয়া’ শেষ হতে ‘মিশকা’কে ফিরে দেখা অহনার