'আলিয়ার থেকে চুরি...', ঐশ্বর্যের পর রণবীর পত্নীকে নিয়ে সাহসী মন্তব্য ওয়ামিকার

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়াকে উদ্দেশ্য করে সাহসী মন্তব্য করলেন ওয়ামিকা গাব্বি। ঐশ্বর্যের পর এবার করণ জোহরের আলিয়াকে সাপোর্ট করার বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Published on: Jun 17, 2025 6:12 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন আলিয়া। মাত্র কয়েক বছরের কেরিয়ার তিনি ‘হাইওয়ে’, ‘গাঙ্গুবাই’ সহ এমন অনেক ছবিতে অভিনয় করেছেন যা আলিয়াকে এনে দিয়েছে খ্যাতি এবং জনপ্রিয়তা। তবে অনেকেই মনে করেন এই গোটা ব্যাপারটির পেছনে যিনি রয়েছেন তিনি হলেন পরিচালক করণ জোহর।

ঐশ্বর্যের পর রণবীর পত্নীকে নিয়ে সাহসী মন্তব্য ওয়ামিকার
ঐশ্বর্যের পর রণবীর পত্নীকে নিয়ে সাহসী মন্তব্য ওয়ামিকার

ঐশ্বর্য রায় থেকে শুরু করে সোনাক্ষী সিনহা, অনেকেই আছেন যারা বলি অভিনেত্রী আলিয়াকে করণ জোহরের সমর্থন করার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। এবার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটি মজাদার কথা বলে বসলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।

আরও পড়ুন:ইমতিয়াজ আলির জন্মদিনে দেখুন পরিচালকের সিনেমা, রইল ১০টি ছবির তালিকা

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি মাধবী মুখোপাধ্যায়ের স্বামী নির্মল কুমার, কেমন আছেন তিনি?

সম্প্রতি নয়নদীপ রক্ষিতের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাকে যদি বলা হয় যে আলিয়ার থেকে কি চুরি করব, আমি তাহলে আমার উত্তর হবে করণ জোহর। আলিয়ার সব থেকে বড় সমর্থক হলেন করণ। এমন একজন ব্যক্তির জীবনে থাকা প্রয়োজন যিনি আপনাকে সব দিক দিয়ে সব সময় সমর্থন করবেন। আলিয়ার জীবনে তেমনি একজন মানুষ হলেন করণ।’

তবে শুধু আলিয়ার থেকে করণকে নন, ওয়ামিকা অনন্যার থেকে তাঁর ত্বক, কৃতি শ্যাননের উচ্চতা, কীর্তি সুরেশের নম্রতা, বরুণ ধাওয়ানের শক্তি এবং শাহরুখ খানের উত্তরাধিকার চুরি করতে চান বলে জানিয়েছেন। যদিও গোটা ব্যাপারটি তিনি মজা করেই বলেছেন সাক্ষাৎকারে।

আরও পড়ুন: রথযাত্রায় বড় চমক,জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ লাইভ অনুষ্ঠান দেখলেন আমির খান

আরও পড়ুন: এক রাতে তৈরি হয়েছিল ঐশ্বর্যের শাড়ি, ‘দেবদাস’ ছবির সেটে ঘটেছিল কোন ঘটনা?

অভিনেত্রীর এই কথা শুনে অনেকেই ঐশ্বর্য রাই বচ্চনের পুরনো সাক্ষাৎকারের কথা মনে করেছেন, আবার অনেকে অভিনেত্রীকে সাহসী বলেও অভিহিত করেছেন। একজন আবার লিখেছেন, আলিয়া যদি এই সাক্ষাৎকার শোনেন তাহলে হয়তো একদম পছন্দ হবে না তাঁর।

অনেকে আবার আলিয়ার পক্ষ নিয়ে বলেছেন, যদি করণ জোহর না থাকতেন, সেক্ষেত্রে মহেশ ভাট আলিয়াকে লঞ্চ করতেন বলিউডে। আলিয়ার বলিউডে প্রবেশ করায় তাঁকে কেউ আটকাতে পারতো না।