Aishwarya-Salman: সলমনের হিট বিয়ের গানে জমিয়ে নাচ ঐশ্বর্যর, সঙ্গ দিলেন স্বামী অভিষেক, থ নেটপাড়া

নব্বইয়ের দশকের শেষে সলমন-ঐশ্বর্যর প্রেম ছিল বলিউডের চর্চার কেন্দ্রবিন্দু। টেকেনি সম্পর্ক।  সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে যা ঘটল, তা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। স্বামী অভিষেকের হাত ধরে সলমন খানের জনপ্রিয় গান ‘সালাম-ই-ইশক’-এ কোমর দোলালেন রাই সুন্দরী!

Mar 9, 2026, 09:00:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিচ্ছেদের গুঞ্জন, পারিবারিক কলহ— গত কয়েক মাস ধরে বচ্চন পরিবারকে নিয়ে চর্চার শেষ নেই। কিন্তু সব জল্পনায় জল ঢেলে এক বিয়ের অনুষ্ঠানে কার্যত আগুন জ্বালালেন ঐশ্বর্য রাই বচ্চন। আর সঙ্গী হিসেবে কাকে পেলেন? স্বয়ং স্বামী অভিষেক বচ্চনকে। তবে চমক সেখানে নয়, চমক লুকিয়ে ছিল গানের নির্বাচনে। প্রাক্তন প্রেমিক সলমন খানের সুপারহিট গান ‘সালাম-ই-ইশক’-এর তালে নাচতে দেখা গেল তাঁকে।

সলমনের বিয়ের গানে জমিয়ে নাচ ঐশ্বর্যর, সঙ্গ দিলেন স্বামী অভিষেক, থ নেটপাড়া
সলমনের বিয়ের গানে জমিয়ে নাচ ঐশ্বর্যর, সঙ্গ দিলেন স্বামী অভিষেক, থ নেটপাড়া

মঞ্চে রাই-ম্যাজিক:

বিয়ের অনুষ্ঠানের সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পরনে জমকালো আনারকলি স্যুট, চুলে সেই চিরচেনা আভিজাত্য। গানের বিট শুরু হতেই ঐশ্বর্যর সেই সিগনেচার স্টেপ আবারও ফিরে এল। পাশে অভিষেক বচ্চনও তাল মেলালেন স্ত্রীর সঙ্গে। সলমন খানের ছবির গানে ঐশ্বর্যর এই সাবলীল নাচ দেখে উপস্থিত অতিথিরাও করতালিতে ফেটে পড়েন।

নিখিল আদভানি পরিচালিত ছবিটির জন্য 'সালাম-ই-ইশক' গানটি সুর করেছেন শঙ্কর-এহসান-লয়, গানের কথা লিখেছেন সমীর আনজান। সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, অনিল কাপুর, জুহি চাওলা, গোবিন্দা, বিদ্যা বালান, জন আব্রাহাম এবং শ্যানন এসরার মতো অভিনেতারা এই ছবিতে অভিনয় করেছিলেন। সেই গানেই ঠুমকা লাগালেন রাই সুন্দরী।

নেটপাড়ায় শোরগোল:

ভিডিওটি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্স উপচে পড়ছে ভক্তদের মন্তব্যে। কেউ লিখেছেন, ‘অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার নামই জীবন।' আবার কারও মতে, ‘ঐশ্বর্যর এই স্পোর্টিং স্পিরিট সত্যিই প্রশংসনীয়।’ অনেকেরই নজর কেড়েছে অভিষেক ও ঐশ্বর্যর রসায়ন। বিচ্ছেদের গুঞ্জন যে নিছকই রটনা, এই ডান্স পারফরম্যান্স যেন তার মোক্ষম জবাব।

পুরানো স্মৃতি বনাম বর্তমান:

এক সময় সলমন-ঐশ্বর্যর প্রেম ছিল বলিপাড়ার সবথেকে বড় খবর। আজ সেই অধ্যায় অতীত। অভিষেক বচ্চনের সঙ্গে ঘর বেঁধে ঐশ্বর্য এখন সংসারী। কিন্তু সলমনের গানে তাঁর এই নাচ বুঝিয়ে দিল, পেশাদারিত্ব এবং ব্যক্তিজীবনকে তিনি কতটা সুন্দরভাবে আলাদা করতে জানেন। জীবনপথে অ্য়াশ এগোলেও সলমন অবশ্য় আজও বিয়ে করেননি। তাঁর জীবনে পরবর্তীতেও প্রেম এসেছে কিন্তু তা ছাদনাতলা অবধি গড়ায়নি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More