বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ারের, শোকস্তব্ধ কঙ্গনা-রীতেশ-অজয়রা
বুধবার সাত সকালে আচমকা শুনতে পাওয়া গেল একটি বিরাট বড় দুঃসংবাদ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মারা গিয়েছেন বিমান দুর্ঘটনায়। শুধুমাত্র অজিত পাওয়ার একা নন, নিহত হয়েছেন বিমানে থাকা পাঁচজনই। এই খবরে শুধুমাত্র রাজনৈতিক জগতে নয়, শোকের ছায়া নেমে এসেছে বলিউডের অন্দরেও।
বুধবার সাত সকালে আচমকা শুনতে পাওয়া গেল একটি বিরাট বড় দুঃসংবাদ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মারা গিয়েছেন বিমান দুর্ঘটনায়। শুধুমাত্র অজিত পাওয়ার একা নন, নিহত হয়েছেন বিমানে থাকা পাঁচজনই। এই খবরে শুধুমাত্র রাজনৈতিক জগতে নয়, শোকের ছায়া নেমে এসেছে বলিউডের অন্দরেও।

আরও পড়ুন: পঞ্চব্যঞ্জন দিয়ে সাজানো থালা, প্রিয়াঙ্কাকে আইবুড়োভাত খাওয়ালেন মানসী- অরিজিতা
অজিত পাওয়ারের মৃত্যুর খবর আগে থেকে জানতেন না অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি দিল্লির সংসদের বাইরে অবস্থানরত ছবি শিকারীদের কাছে ঘটনাটি জানার পর স্তব্ধ হয়ে যান। তিনি বলেন, আমি জানতাম না। সকালে তাড়াহুড়ো থাকে তাই খবর দেখিনি। এই খবরটা শুনে নিজেকে সামলানোর জন্য কিছুটা সময় দরকার আমার।
উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে অজয় দেবগন টুইট করে লেখেন, মাননীয় উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারজির মর্মান্তিক মৃত্যুতে আমি মর্মাহত এবং শোকাহত। ওঁর পরিবার প্রিয়জন যে অপূরণীয় ক্ষতির শিকার হলেন, তার জন্য সকলের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
অভিনেতা রিতেশ দেশমুখ সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে লেখেন, ওঁর মৃত্যুর একটি বিশাল ক্ষতি এবং অপূরণীয় শূন্যতা তৈরি করে দিল। ইতি মর্মান্তিক দুর্ঘটনায় আমরা অজিত দাদাকে হারালাম, এটি অত্যন্ত মর্মাহত এবং হৃদয়বিদারক ঘটনা। ওঁর অকাল মৃত্যুতে আমরা সকলে শোকস্তব্ধ।
তেলেগু অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ শোক প্রকাশ করে লিখেছেন, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী, @mahancpspeaks-এর সভাপতি এবং NDA জোটের নেতা শ্রী অজিত দাদা পাওয়ার জি @AjitPawarSpeaks-এর আজ এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু সংবাদে গভীরভাবে মর্মাহত। মহারাষ্ট্রের জনগণের কল্যাণ ও উন্নয়নে তাঁর নিবেদিতপ্রাণ জনসেবা এবং অপরিসীম অবদান সর্বদা স্মরণ করা হবে এবং জনগণের প্রতি তাঁর অটল অঙ্গীকার শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। আমি ওঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং এই শোকের মুহূর্তে তাঁর পরিবারের সদস্য, ভক্ত এবং দলীয় কর্মীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।
আরও পড়ুন: অদ্রিজাকে জোর টক্কর দেবচন্দ্রিমার! প্রিয় বন্ধুর বিয়েতে সাজলেন লেহেঙ্গায়
অনুপম খেরও X-এর কাছে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার দাদার মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত এবং মর্মাহত। যখনই আমি তার সাথে দেখা করতাম তিনি খুবই ভদ্র এবং দয়ালু ছিলেন! তার পরিবারের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।’
অজিত পাওয়ারের মৃত্যুতে চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর শোক প্রকাশ করে বলেন, ‘অজিত পাওয়ারজির অকাল প্রয়াণে গভীরভাবে মর্মাহত ও শোকাহত। রাজ্য রাজনীতির একজন উজ্জ্বল ব্যক্তিত্ব, তাঁর ক্ষতি অপূরণীয়। এই অবিশ্বাস্য কঠিন সময়ে সুনেত্রাজি, পার্থ, জয় এবং পুরো পাওয়ার পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জানাই। তাদের শক্তি। #ওমশান্তি।’
E-Paper











