দেখতে দেখতে ২৫ বছর পার, শাশুড়ির কোন পরামর্শ মেনে দাম্পত্য জীবনে সুখী অক্ষয়?
২৫ বছর আগে বহু মহিলা অনুরাগীর মন ভেঙে দিয়ে টুইংকেল খান্নাকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন অক্ষয় কুমার। মুম্বাইয়ের যুহুতে মাত্র ৫০ জনের উপস্থিতিতে বিয়ে সারেন অভিনেতা। দেখতে দেখতে বিয়ের প্রায় ২৫ বছর অতিক্রান্ত করে ফেললেন অক্ষয়।
২৫ বছর আগে বহু মহিলা অনুরাগীর মন ভেঙে দিয়ে টুইংকেল খান্নাকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন অক্ষয় কুমার। মুম্বইয়ের যুহুতে মাত্র ৫০ জনের উপস্থিতিতে বিয়ে সারেন অভিনেতা। দেখতে দেখতে বিয়ের প্রায় ২৫ বছর অতিক্রান্ত করে ফেললেন অক্ষয়।
শাশুড়ির কোন পরামর্শ মেনে দাম্পত্য জীবনে সুখী অক্ষয়?
২৫ বছর বিবাহ বার্ষিকীতে স্ত্রীর সঙ্গে বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেন অক্ষয়। প্রকাশ্যে আনেন বিয়ের প্রথম দিনে শাশুড়ির বলা এমন একটি কথা যা তিনি আজও মেনে চলেন। শাশুড়ির এই কথাতেই নাকি ২৫ বছর হাসতে হাসতে কেটে গিয়েছে অক্ষয়ের। অক্ষয়কে বিয়ের দিন কি বলেছিলেন ডিম্পল?
টুইংকেলের একটি ভিডিও পোস্ট করে অক্ষয় লেখেন, ‘২৫ বছর আগে ২০০১ সালে যখন আমি বিয়ে করেছিলাম তখন আমার শাশুড়ি মা আমায় বলেছিলেন, বেটা সব থেকে অদ্ভুত পরিস্থিতিতেও হেসে ফেলার জন্য প্রস্তুত হও, কারণ ও কিন্তু এটাই করবে। আমি আমার শাশুড়ির কথা মেনে ছিলাম কারণ জানি তিনি কখনো মিথ্যা কথা বলেন না। টুইংকেল জীবনের প্রতিটি মুহূর্তে নিজের ছন্দেই থাকতে ভালোবাসে।’
অক্ষয় আরও লেখেন, ‘বিয়ের প্রথম দিন থেকে ২৫ বছর পর্যন্ত সেই মানুষটিকে ধন্যবাদ জানাই যে হাসতে হাসতে আমার জীবনের প্রতিটি মুহূর্তে আমার পাশে থেকেছে। শুভ বিবাহ বার্ষিকী টিনা। ২৫ বছরের পাগলামি যা আমরা ভীষণ ভালবাসি।’
২০০২ সালে তাদের বিয়ের এক বছর পর, অক্ষয় এবং টুইঙ্কল তাদের ছেলে আরভকে পৃথিবীতে স্বাগত জানান। ২০১২ সালে, এই দম্পতি তাদের দ্বিতীয় জন্ম দেন যার নাম তারা রাখেন নিতারা। কাজের ক্ষেত্রে, অক্ষয়ের হাতে রয়েছে ভূত বাংলা, ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং হাইওয়ানের মতো আকর্ষণীয় ছবি ।
News/Entertainment/দেখতে দেখতে ২৫ বছর পার, শাশুড়ির কোন পরামর্শ মেনে দাম্পত্য জীবনে সুখী অক্ষয়?