টম অ্যান্ড জেরির থেকেই অ্যাকশন শিখেছেন অক্ষয়, বললেন, 'ওটা কার্টুন না...'

টম অ্যান্ড জেরি কার্টুন থেকেই নাকি অ্যাকশন শিখিয়েছিলেন অক্ষয় কুমার। কার্টুনটিকে একটি হিংসাত্মক কর্মকাণ্ডের কারখানা বলে অভিহিত করেন অভিনেতা।

Published on: Jun 17, 2025 10:11 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলি তারকা অক্ষয় কুমার শুধু অসাধারণ অভিনয়ের জন্য নয়, অ্যাকশন স্টান্ট দেখানোর জন্যও বিখ্যাত। ৫০ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তিনি এখনও ফিট। কিন্তু যে অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়েছেন, সেই দৃশ্যে অভিনয় করতে তাঁকে অনুপ্রাণিত করেছে কে?

টম অ্যান্ড জেরির থেকেই অ্যাকশন শিখেছেন অক্ষয়
টম অ্যান্ড জেরির থেকেই অ্যাকশন শিখেছেন অক্ষয়

সম্প্রতি পিঙ্কভিলার সঙ্গে একটি সাক্ষাৎকারে অক্ষয় কুমার নিজের নির্ভীক অ্যাকশন দৃশ্যের পেছনে লুকিয়ে থাকা অনুপ্রেরণার কথা নিয়ে এসেছেন সকলের সামনে। কোনও অ্যাকশন সিনেমা নয় বরং একটি কার্টুন থেকে তিনি নাকি এই অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: ইমতিয়াজ আলির জন্মদিনে দেখুন পরিচালকের সিনেমা, রইল ১০টি ছবির তালিকা

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি মাধবী মুখোপাধ্যায়ের স্বামী নির্মল কুমার, কেমন আছেন তিনি?

অক্ষয় বলেন, ‘আমি যে অ্যাকশন স্টান্ট দৃশ্যে অভিনয় করি, তার পুরোটাই আমি টম অ্যান্ড জেরি কার্টুন দেখে শিখেছি। তোমরা হয়তো শুনলে হাসবে, আমার মনে হয় এই কার্টুনটি সবথেকে বেশি হিংসাত্মক একটি অনুষ্ঠান। যদিও এটি মূলত বাচ্চাদের জন্য তৈরি, তবু তুমি যদি ভালো করে কার্টুন দেখ তাহলে বুঝতে পারবে এই গোটাটাই অ্যাকশনে পরিপূর্ণ।’

অক্ষয় আরও বলেন, ‘আমার মনে আছে টম হেলিকপ্টার থেকে নেমে জেরিকে ঝুলিয়ে নিয়ে তুলেছিল হেলিকপ্টারে, ‘সবসে বড়া খিলাড়ি’ ছবিতে আমি সেই দৃশ্যে অভিনয় করেছিলাম। আরেকটি দৃশ্য আছে যেখানে টম ও জেরি দুজনে হেলিকপ্টারের নীচে বসে ওয়াইন খায়, এই দৃশ্য আমি ফুটিয়ে তুলেছিলাম ‘খতরো কি খিলাড়ি’ ছবিতে।’

আরও পড়ুন:রথযাত্রায় বড় চমক,জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ লাইভ অনুষ্ঠান দেখলেন আমির খান

আরও পড়ুন:এক রাতে তৈরি হয়েছিল ঐশ্বর্যের শাড়ি, ‘দেবদাস’ ছবির সেটে ঘটেছিল কোন ঘটনা?

অক্ষয় বলেন, ‘তুমি যদি অ্যাকশান আইডিয়া চাও তাহলে এই কার্টুন তোমার জন্য বেস্ট। একটি পর্বে তো আমি দেখেছিলাম টম একটি বাদুড় দিয়ে পুরো বাড়ি ভেঙে দিয়েছিল। আমার মনে হয় ব্যাপারটা ভীষণ হিংস্র, তাই এই কার্টুন বাচ্চাদের দেখানোর আগে একটু বুঝে শুনে দেখানোই ভালো।’

প্রসঙ্গত, সম্প্রতি ‘কানাপ্পা’ ছবিতে শিবের চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে অক্ষয় কুমারকে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন প্রভাস, মোহন বাবু, কাজল আগারওয়াল এবং প্রীতি মুকুন্দন।

‘কানাপ্পা’ ছাড়াও আগামী দিনে ‘ভূত বাংলা’ ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে। অন্যদিকে ‘হেরাফেরি থ্রি’ ছবিটি আপাতত জটিলতায় আটকে রয়েছে, জটিলতা কাটলে শের শুরু হবে অক্ষয় অভিনীত ‘হেরাফেরি থ্রি’ ছবির শ্যুটিং।