ভূত বাংলা মুক্তির আগে সলমনকে ফোন অক্ষয়ের, কবে তাহলে হলে আসবে ব্যাটেল অফ গলওয়ান?
সলমন খান এবং অক্ষয় কুমারকে ইন্ডাস্ট্রিতে ভালো বন্ধু হিসাবে বিবেচনা করা হয়। এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সলমন খানের সঙ্গে তাঁর 'ভূত বাংলা' ছবির মুক্তি নিয়ে কথা বলেছেন অক্ষয়।
সলমন খান ও অক্ষয় কুমারের ছবির মধ্যে সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। সলমনের 'ব্যাটেল অব গালওয়ান' ছবির পাশাপাশি, একইসময়ে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের 'ভূত বাংলা'। তবে নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবির মুক্তির তারিখ ঠিক করার আগে সলমন খানের সঙ্গে কথা বলেছেন অক্ষয়। দু'জন বহু বছরের বন্ধু এবং কথোপকথনের পরেই অক্ষয় ১০ এপ্রিল তাঁর ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে জানা যায়, সলমন তাঁর ছবির মুক্তি স্থগিত করেছেন।
বক্স অফিসে দ্বৈরথ এড়াতে কী কথা হল সলমন ও অক্ষয়ের?
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবির মুক্তি নিয়ে অক্ষয় ও সলমনের মধ্যে কথা হয়েছে। তিনি বলেন, ‘অক্ষয় ও সলমন খুব ভালো বন্ধু এবং তাঁরা সব সিদ্ধান্ত একে অপরের সঙ্গে স্বচ্ছভাবে ভাগ করে নেন। তাঁদের সম্পর্ক আজকের অভিনেতাদের মতো নয়। অক্ষয় সালমানকে জিজ্ঞাসা করেছিলেন যে ছবিটি ১৭ এপ্রিল আসছে কি না, এবং সলমন নিশ্চিত করেছিলেন যে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন পেতে দেরি হচ্ছে, তাই বিষয়টি একটু কঠিন।’
ভূত বাংলা।
সলমনের 'ব্যাটল অব গালওয়ান' ছবি পিছোতে পারে বলে জানতে পেরে অক্ষয় নিজের ছবি মুক্তির ইচ্ছা প্রকাশ করেন। অক্ষয় সলমনকে বলেছিলেন যে তিনি ১০ এপ্রিল তার ছবি ‘ভূত বাংলা’ মুক্তির কথা ভাবছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, দুজনের মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে। অভিনেতাদের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই এবং দুজনেই একে অপরকে সম্মান করে।
'ব্যাটল অব গালওয়ান'-এর মুক্তি নিয়ে শোনা যাচ্ছে যে, এখনও নাকি ছবির শুটিং শেষ হয়নি। সোমবার থেকে শুরু হয়েছে নতুন শিডিউলের শুটিং। চলতি মাসের শেষের দিকে শুটিং শেষ হবে। এরপর শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ। এমন পরিস্থিতিতে ছবিটি মুক্তি পেতে কিছুটা সময় লাগবে। ছবিটি আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
News/Entertainment/ভূত বাংলা মুক্তির আগে সলমনকে ফোন অক্ষয়ের, কবে তাহলে হলে আসবে ব্যাটেল অফ গলওয়ান?