Raha Kapoor: ‘রাহার নিজস্ব সম্পর্ক আছে…’, বয়স সবে ৩, মায়ের কাজকর্মের হদিশ রাখছে আলিয়া কন্যা

খুদে রাহার মনে হাজারো প্রশ্ন। মা কখন বাড়ি ফিরবে, মা তার জন্য কী নিয়ে আসবে, সব জানতে চায় খুদে। জানালেন আলিয়া। অকপট স্বীকারোক্তি কেরিয়ার নয়, মেয়েই এখন তাঁর জীবনের প্রথম প্রায়োরিটি।

Published on: Dec 11, 2025 4:15 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে সামিল হতে সৌদি আরব পৌঁছেছিলেন। কেরিয়ারের শীর্ষে বিয়ে করেছেন আলিয়া, জন্ম দিয়েছেন ফুটফুটে কন্যা সন্তানের। সংসার, সন্তান, কেরিয়ার সবটা সামলাচ্ছেন রণবীর ঘরণী।

‘রাহার নিজস্ব সম্পর্ক আছে…’, বয়স সবে ৩, মেয়েকে নিয়ে বড় মন্তব্য আলিয়ার
‘রাহার নিজস্ব সম্পর্ক আছে…’, বয়স সবে ৩, মেয়েকে নিয়ে বড় মন্তব্য আলিয়ার

রণবীর-আলিয়া কন্যা জন্মের পর থেকেই সোশ্য়াল মিডিয়া সেনসেশন। যদিও মেয়ের জন্মের প্রায় এক বছর পর রাহার মুখ প্রকাশ্যে এনেছিলেন রালিয়া। দম্পতির আবদেন মেনে খুদের ছবি তার আগে প্রকাশ করেননি পাপারাৎজিরা। মেয়ে রাহা সম্পর্কে একটি মিষ্টি আপডেট শেয়ার করে আলিয়া প্রকাশ করেছেন তাঁর তিন বছরের মেয়ে ইতিমধ্য়েই নিজের অবস্থান সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছে এবং এমনকি পাপারাৎজিদের সাথে তাঁর নিজের সুন্দর ছোট্ট সম্পর্কও তৈরি করেছে।

আলিয়া বুধবার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়েছিলেন। যেখানে তাঁর সিনেমাটিক যাত্রা উদযাপন করার জন্য একটি বিশেষ রেট্রোস্পেকশনের আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, ‘শেষবার যখন আমি এখানে এসেছিলাম, তখন রাহার বয়স ছিল এক এবং এখন ওর বয়স তিন। আমি কোথায় আছি, কত দূরে, আমি কখন ফিরব, এবং ফেরার সময় ওর জন্য কী আনব, সব খোঁজ নেয় এখন।’ আলিয়া আরও বলেন, ‘এখন, রাহার পাপারাৎজিদের সাথে তার নিজস্ব সম্পর্ক গড়েছে এবং আমি কোথায় যাচ্ছি এবং আমি কখন ফিরে আসছি তা জিজ্ঞাসা করার বয়সও ওর হয়েছে’

আলিয়া রাহার প্রিয় ঘুমপাড়ানি গানটিও গেয়ে শোনান আলিয়া। জানান, প্রকাশ রাতে মা-কে কাছে পেলেই এই গান গাওয়ার আবদার জানায় খুদে। আলিয়া বলেন, ‘আমার অগ্রাধিকার আমার মেয়ে এবং আমার পরিবার, তাই আমাকে আসলে কী গুরুত্বপূর্ণ সেদিকে মনোনিবেশ করতে হবে’। এ ছাড়াও, আলিয়া তার আসন্ন গুপ্তচর ছবি আলফা সম্পর্কেও কথা বলেছেন, যা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা স্পাই ফিল্ম। আলিয়াকে এই ছবিতে শারভরি এবং ববি দেওলের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল।

নায়িকার কথায়, ‘আলফা ওয়াইআরএফ ইউনিভার্সের প্রথম মহিলা-নেতৃত্বাধীন অ্যাকশন ফিল্ম, তাই এটি একটি ঝুঁকিপূর্ণ , কারণ আপনি ঐতিহাসিকভাবে পুরুষদের এইসব অ্যাকশন করতে দেখেছেন’। চলচ্চিত্র উৎসবে গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ডে ভূষিত হন আলিয়া।

আলফার পাশাপাশি আলিয়াকে আগামিতে চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে আলিয়াকে।