অসুস্থ মাকে টাকা পাঠাতে পারেননি অলিভিয়া! মেগা থেকে দূরে থাকা নিয়ে মুখ খুললেন নায়িকা
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। মাঝে বেশ অনেকটা সময় মেগা থেকে দূরে সরে ছিলেন নায়িকা। কিন্তু 'মিলন হবে কত দিনে' ধারাবাহিকের হাত ধরে তিনি আবার ছোট পর্দায় ফিরেছেন। কিন্তু মেগায় ফিরতে এতটা সময় লাগলো কেন? এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন নায়িকা।
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। সিনেমা হোক বা সিরিজ, এমনকী ছোটপর্দা সব জায়গাতেই দাপটের সঙ্গে অভিনয় করতে দেখা যায় অলিভিয়াকে। তবে মাঝে বেশ অনেকটা সময় মেগা থেকে দূরে সরে ছিলেন নায়িকা। কিন্তু 'মিলন হবে কত দিনে' ধারাবাহিকের হাত ধরে তিনি আবার ছোট পর্দায় ফিরেছেন। তবে মেগায় ফিরতে এতটা সময় লাগলো কেন? এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন নায়িকা।
অসুস্থ মাকে টাকা পাঠাতে পারেননি অলিভিয়া! মেগা থেকে দূরে থাকা নিয়ে মুখ খুললেন নায়িকা
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘মেশিনের মতো কাজ করছি মনে হচ্ছিল। তাই ছোটপর্দায় কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। খুব অসুবিধা হয়েছিল। একটা ফ্ল্যাট কিনেছিলাম। দেড় বছরের বেশি ভোগ করতে পারিনি। বিক্রি করে দিতে হয়। মায়ের শরীর ভালো নয়। টাকা পাঠানোর দরকার। পর্যাপ্ত টাকা পাঠাতে পারিনি। কিন্তু তাও জেদ ধরে ছিলাম। দেখছিলাম পারি কিনা। এই সময়টা পার করতে পারলে, জানতাম যে কোনও পরিস্থিতিতে উতরে যেতে পারব। সমস্যায় পড়লেও শান্তিতে ছিলাম।’
প্রসঙ্গত, নায়িকাকে সর্বশেষ 'জয়ী' ধারাবাহিকে দেখা গিয়েছিল। তারপর থেকে আর কোনও মেগায় দেখা মেলেনি তাঁর। 'মন্টু পাইলট' সিরিজে অভিনয় করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন অলিভিয়া। তারপর আরও নানা সিরিজে তাঁকে দেখা গিয়েছে। পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন। সম্প্রতি তাঁর ছবি ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডটকম’ মুক্তি পেয়েছে।
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্পণ ঘোষাল। তাঁর বিপরীতে 'ডলফিন গাঙ্গুলি' চরিত্রে দেখা মিলেছে অলিভিয়ার। বাস্তব জীবনের মতো ছবিতেও তাঁর চরিত্রটি পেশায় অভিনেত্রী।
তাছাড়াও কিছুদিন হল তাঁর মেগা 'মিলন হবে কত দিনে' শুরু হয়েছে। এই ধারাবাহিকে তাঁকে 'মেঘনা'র চরিত্রে দেখা যাচ্ছে। মেগায় এখন 'মেঘনা'র বিয়ের ট্র্যাক চলছে। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন শোলাঙ্কি রায় ও গৌরব চট্টোপাধ্যায়।