তত্ত্ব সাজিয়ে বোন অনন্যাকে আইবুড়ো ভাত খাওয়ালেন অলোকানন্দা! পোলাও থেকে মটন আর কী কী ছিল মেনুতে?

আর মাত্র কটা দিনের অপেক্ষা বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অনন্যা গুহ। প্রেমিক সুকান্ত কুন্ডুর সঙ্গে সামাজিক বিয়ে সারবেন ৯ মার্চ। তাঁর আগে আইবুড়ো ভাত পর্বের নানা ছবি সামনে আসছে। আর এবার দিদি অলোকানন্দা গুহর কাছে আইবুড়ো ভাত খেলেন নায়িকা।

Published on: Mar 04, 2026 3:57 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আর মাত্র কটা দিনের অপেক্ষা বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অনন্যা গুহ। প্রেমিক সুকান্ত কুন্ডুর সঙ্গে সামাজিক বিয়ে সারবেন ৯ মার্চ। তাঁর আগে আইবুড়ো ভাত পর্বের নানা ছবি সামনে আসছে। আর এবার দিদি অলোকানন্দা গুহর কাছে আইবুড়ো ভাত খেলেন নায়িকা।

তত্ত্ব সাজিয়ে বোন অনন্যাকে আইবুড়ো ভাত খাওয়ালেন অলোকানন্দা! পোলাও থেকে মটন আর কী কী ছিল মেনুতে?
তত্ত্ব সাজিয়ে বোন অনন্যাকে আইবুড়ো ভাত খাওয়ালেন অলোকানন্দা! পোলাও থেকে মটন আর কী কী ছিল মেনুতে?

আরও পড়ুন: ‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেত্রী রাজশ্রী স্তন ক্যানসারে আক্রান্ত! কেমন আছেন তিনি? হাসপাতাল থেকেই দিলেন আপডেট

অলোকানন্দা তাঁর বোনকে আইবুড়োভাত খাওয়ানোর ভিডিয়ো বুধবার শেয়ার করে নেন তাঁর অনুরাগীদের সঙ্গে। সেই ভিডিয়ো ভ্লগে দেখা যায় বোনকে তত্ত্ব সাজিয়ে আইবুড়োভাত খাইয়েছেন তিনি । অলোকানন্দা ভিডিয়োয় বলেন, ‘আমি জানি আইবুড়োভাতে কেউ তত্ত্ব দেয় না। কিন্তু আমরা উপহারগুলোই সাজিয়ে দিতে চেয়েছিলাম।’

আরও পড়ুন: বাংলাদেশী অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ! মুখ খুললেন নায়িকা

তারপরই অভিনেত্রী জানান তিনি তাঁর বোনকে কী কী পদ দিয়ে আইবুড়ো ভাত দিয়েছিলেন। তাঁকে বলতে শোনা যায়, ‘বোনু আমার হাতের মটন খেতে চেয়েছিল। তাই ওঁর জন্য ওটা বানিয়েছিলাম। আর আমার বর পোলাও রান্না করেছিল। কারণ ও বলেছিল ও আমাদের হাতে এগুলো খেতে চায়।’

আরও পড়ুন: গলায় পলাশের মালা, হাতে বাঁশি, গালে আবির, বিফ কান্ডের পর কামব্যাক সায়কের! ভক্তদের কোন বিশেষ বার্তা দিলেন তিনি?

এরপর অলোকানন্দা, তাঁর স্বামী, শাশুড়ি সকলেই নায়িকাকে আশীর্বাদ করেন। তারপর অনন্যা ও অলোকানন্দার মা-বাবাও অনন্যাকে আশীর্বাদ করেন। তারপর তাঁরা খাওয়া-দাওয়া করেন তাঁরা। অলোকানন্দা নিজে হাতে বোনকে খাইয়ে দেন। ফুলকপির তরকারি, পোলাও, মটন, পায়েস দিয়ে বোনকে আইবুড়োভাত দেন। পাশাপাশি বাঞ্ছারাম থেকে মিষ্টিও ছিল মেনুতে।

প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারি দুই বাড়ির উপস্থিতিতে বাগদান করেন অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। সেদিন সকালে হয় আশীর্বাদও। টলিউডের তারকাদের উপস্থিতিতে একেবারে ধুমধাম করে হয়েছিল শুভ কাজ। তবে এরপর থেকে নানা সময়ে ট্রোলের মুখে পড়তে হয়েছে এই জুটিকে। অনন্যার প্রেমিক সুকান্ত পেশায় আইটি ইঞ্জিনিয়র। সঙ্গে ইউটিউবার হিসেবেও বেশ জনপ্রিয়। ‘লেটস বি কনফিউজড’ নামে চ্যানেল চালান সুকান্ত। ৯ মার্চ তাঁরা বাঁধবেন গাঁটছড়া।