'আমায় জেলে ঢুকিয়ে দেওয়া উচিত... ', আচমকা কেন এমন কথা বললেন অম্বরীশ?
চিরকাল নিজের জীবন নিজের শর্তে বাঁচতেই ভালোবাসেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। এই মুহূর্তে চিরসখা ধারাবাহিককে অভিনয় করছেন তিনি। তবে ওয়েব সিরিজেও বেশ সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা। সব মিলিয়ে অভিনেতা যে চরিত্র বেছে নেন তাতেই যেন তিনি ছক্কা হাঁকান।
চিরকাল নিজের জীবন নিজের শর্তে বাঁচতেই ভালোবাসেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। এই মুহূর্তে ‘চিরসখা’ ধারাবাহিককে অভিনয় করছেন তিনি। তবে ওয়েব সিরিজেও বেশ সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা। সব মিলিয়ে অভিনেতা যে চরিত্র বেছে নেন তাতেই যেন তিনি ছক্কা হাঁকান।
আচমকা কেন এমন কথা বললেন অম্বরীশ?
কিন্তু ব্যক্তিগত জীবনে একেবারেই একা থাকতে পছন্দ করেন অভিনেতা। অভিনেতার জীবনে নেই কোনও রমণী। বিয়ের ক্ষেত্রেও তেমন ইচ্ছে নেই তাঁর। ভবিষ্যতে যদি সুযোগ আসে তাহলেও কি তিনি বিয়ে করবেন না? সঙ্গে সঙ্গীতাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা এমন একটি কথা জানালেন যা শুনলে সত্যিই অবাক হয়ে যেতে হয়।
অম্বরীশ বলেন, ‘আমি চিরকাল নিজের শর্তেই বাঁচতে ভালবেসেছি। আমার মধ্যে মানিয়ে চলার ক্ষমতা খুব কম। সব সময় নিজের কথাই শুনতে ভালবাসি আমি। এই পরিস্থিতিতে যদি অন্য কোন মানুষকে আমি আমার জীবনে নিয়ে আসি তাহলে সেটা অন্যায় হবে।’
অভিনেতা বলেন, ‘একটা অন্য পরিবেশে বড় হয়ে ওঠা একটা মানুষকে যখন আপনি আপনার জীবনে নিয়ে আসবেন তাহলে তার মতামতকে আপনাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু আপনি যদি মতামতকে গুরুত্ব না দেন বা তার মত যদি আপনার মতের সঙ্গে মিল হয় তবেই তাকে গুরুত্ব দেবেন এমনটা হলে তো চলবে না।’
সবশেষে অভিনেতা বলেন, ‘এমন ভাবনাচিন্তা থাকলে তাহলে তাকে জেলে পুরে দেওয়া উচিত। আমি একেবারেই মানিয়ে চলতে পারি না আমি যদি আজ বিয়ে করি তাহলে আমার জেলে ঠাঁই হবে। কারণ মানিয়ে চলা বা অন্যের মতামত মেনে নেওয়া এর কোনটাই আমি করব না।’
News/Entertainment/'আমায় জেলে ঢুকিয়ে দেওয়া উচিত... ', আচমকা কেন এমন কথা বললেন অম্বরীশ?