Actor Death: রাহুলের মৃত্য়ুশোকের মাঝেই টেলিপাড়ার আরও এক উঠতি অভিনেতার মৃত্যু, ৩৩-এ মৃত্যু প্রণবের

মৃত্যুশোক ঘিরে ধরেছে টলিউডকে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুশোকে এখনও কাতর সকলে, তার মাঝেই আরও এক উঠতি অভিনেতার মৃত্যুর খবরে মন কাঁদল টেলিপাড়ার। মাত্র ৩৩ বছরেই প্রয়াত হলেন অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়।

Mar 31, 2026, 10:00:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি সহকর্মী-বন্ধুরা। টলিউড জুড়ে শোকের ছায়া, এর মাঝেই ফের দুঃসংবাদ টেলিপাড়া থেকে।

রাহুলের মৃত্য়ুশোকের মাঝেই টেলিপাড়ার আরও এক উঠতি অভিনেতার মৃত্যু, ৩৩-এ সব শেষ!
রাহুলের মৃত্য়ুশোকের মাঝেই টেলিপাড়ার আরও এক উঠতি অভিনেতার মৃত্যু, ৩৩-এ সব শেষ!

ওড়িশায় শুটিং করতে গিয়ে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই দুঃসংবাদ এল টেলিপাড়া থেকে। না ফেরার দেশে চলে গেলেন উঠতি অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়।

জানা গিয়েছে, সোমবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন প্রণব। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মাত্র ৩৩ বছর বয়সে তাঁর এই চলে যাওয়া সহকর্মী ও বন্ধুদের কাছে এক বিশাল ধাক্কা।

কেরিয়ার ও জনপ্রিয় কাজ:

প্রণব চট্টোপাধ্যায় মূলত ছোট পর্দার ‘জুনিয়র আর্টিস্ট’ হিসেবে পরিচিত হলেও নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিলেন। তাঁকে দেখা গিয়েছে: কালার্স বাংলার

বসন্ত বিলাস মেসবাড়ি কিংবা জি বাংলা সোনারের ভগবান দাস-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। এছাড়াও জি বাংলা ও স্টার জলসার একাধিক মেগায় জুনিয়র শিল্পী হিসাবে কাজ করেছেন।

পরিচালকের আবেগঘন পোস্ট:

প্রণবের মৃত্যুতে ভেঙে পড়েছেন ‘হরগৌরী পাইস হোটেল’-এর পরিচালক পাভেল ঘোষ। প্রণবের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তোমাকে আর বকার সুযোগ হবে না…।’ পরিচালকের এই বার্তায় স্পষ্ট যে, সেটে প্রণব কতটা কাছের মানুষ ছিলেন।

টলিউডে শোকের আবহ:

রাহুলের শেষকৃত্য চলাকালীনই প্রণবের মৃত্যুর খবর আসায় শোকের ছায়া আরও ঘনীভূত হয়েছে। গত ৪৮ ঘণ্টায় দুই তরুণ অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ দুই মেদিনীপুর থেকে কলকাতা— গোটা ইন্ডাস্ট্রি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More