‘আত্মহত্যা করতে যাচ্ছিলাম..’, তাঁর গল্প চুরি করেই ৫৭০ কোটির ব্লকবাস্টার সাইয়ারা, অভিযোগ অমিতের
অভিনেতা-গায়ক অমিত যাদব এইচটি সিটির সাথে কথা বলার সময় অভিযোগ করেছেন যে সায়ারার নির্মাতারা তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র খোয়াঁবন চুরি করে তৈরি করেছেন সাইয়ারা। সত্যি কি তাই?
এক সুখী দম্পতি, হঠাৎ মেয়েটির স্মৃতিশক্তি লোপ পাওয়া, একদিন তাঁর নিখোঁজ হয়ে যাওয়া এবং শেষে একজন সঙ্গীতশিল্পী হিসেবে গান গেয়ে তাঁকে খুঁজে বের করা— এই প্রতিটি পয়েন্ট কি ‘সাইয়ারা’-র কথা মনে করিয়ে দিচ্ছে? অভিনেতা অমিত যাদবের দাবি, এটি আসলে তাঁর ২০১৯ সালের শর্ট ফিল্ম ‘খয়াবোঁ’-র গল্প।

অমিতের বিস্ফোরক দাবি ও প্রমাণ:
YRF-এর সাথে যোগাযোগ: অমিত জানান, ২০২২ সালে যশ রাজ ফিল্মস (YRF) ট্যালেন্ট থেকে তাঁর কাছে একটি মেসেজ এসেছিল। কিন্তু কোন প্রজেক্টের জন্য তাঁরা যোগাযোগ করছেন, তা জানানো হয়নি। অমিতের প্রশ্ন, কোনও অডিশন না দেওয়া সত্ত্বেও কেন তারা যোগাযোগ করেছিল?
কোরিয়ান ছবি না কি নিজস্ব সৃষ্টি? শোনা গিয়েছিল ‘সাইয়ারা’ ২০০৪ সালের কোরিয়ান ছবি ‘এ মোমেন্ট টু রিমেম্বার’-এর রিমেক। কিন্তু অমিতের পাল্টা যুক্তি, কোরিয়ান ছবিতে নায়ক একজন কাঠমিস্ত্রি, যেখানে তাঁর শর্ট ফিল্ম এবং ‘সাইয়ারা’— দুটিতেই নায়ক একজন সঙ্গীতশিল্পী। এই মিল স্পষ্ট।
অবসাদ ও লড়াইয়ের কাহিনী:
অমিত অত্যন্ত আবেগপ্রবণ হয়ে জানান যে, এই চুরির ঘটনায় তিনি গভীর হতাশায় ডুবে গিয়েছিলেন। তাঁর স্বপ্নের কাজ এভাবে হাতছাড়া হতে দেখে তিনি একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন, কিন্তু তাঁর বাবা-মায়ের তৎপরতায় বেঁচে যান।
ভবিষ্যৎ পরিকল্পনা ভেস্তে যাওয়া: ২০২৫ সালে তিনি এই শর্ট ফিল্মটিকে একটি পূর্ণাঙ্গ ফিচার ফিল্ম হিসেবে বানানোর প্রস্তুতি নিয়েছিলেন, প্রযোজকও পেয়েছিলেন। কিন্তু ‘সাইয়ারা’ মুক্তি পাওয়ায় তাঁর সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে।
এখন কী চান অমিত?
অমিত জানান, তিনি চিত্রনাট্যকার অ্যাসোসিয়েশনের সদস্য হলেও শর্ট ফিল্মটি ইউটিউবে থাকায় আলাদা করে রেজিস্ট্রেশন করেননি। এখন তিনি YRF-এর কাছে আইনি লড়াইয়ের চেয়ে কেবল ‘ক্রেডিট’ বা স্বীকৃতি চাইছেন। তাঁর আবেদন, বড় প্রজেক্টে তাঁকে অন্তত কোনও চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হোক।
হিন্দুস্তান টাইমস সিটি-র তরফে পরিচালক মোহিত সুরি এবং যশরাজ ফিল্মসের কাছে একটি মন্তব্যের জন্য পৌঁছানোর চেষ্টা করা হয়েেছিল, তবে এই প্রবন্ধটি লাইভ হওয়ার সময় পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি সাইয়ারার নির্মাতারা।
সাইয়ারা ব্লকবাস্টার:
যশ রাজ ফিল্মসের (YRF) তুরুপের তাস আহান পান্ডের অভিষেক ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে ধামাকা সৃষ্টি করেছে। মোহিত সুরির চিরচেনা রোম্যান্টিক ঘরানা এবং নতুন জুটির ফ্রেশ রসায়ন দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে আনতে দারুণ কাজ করেছে। বিশ্বব্যাপী বক্স অফিসে ৫৭০ কোটির বেশি আয় করেছে এই ছবি।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











