Ananya-Sukanta Wedding: লাল টুকটুকে বিয়ের কার্ড গেল ভগবানের পায়ে, মার্চের কত তারিখে বিয়ে অনন্যা-সুকান্তর
২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি বেশ ধুমধাম করে বাগদানও হয় অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডুর। আর বছর গড়াতে না গড়াতেই বিয়ের পিঁড়িতে দুই তারকা। কবে শুভকাজ?
বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল বছরখানেক আগেই। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি বেশ ধুমধাম করে বাগদানও হয় অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। তারপর থেকে বিয়ের শপিং, আইবুড়ো ভাত খাওয়া লেগেই ছিল। আর এবার সুখবরটা দিয়েই দিলেন তাঁরা। বিয়ের কার্ডের ভিডিয়ো শেয়ার করে জানালেন, আগামী মাসেই চার হাত এক হবে। অর্থাৎ, ৯ মার্চ বাঁধবেন গাঁটছড়া।

অনন্যা একটি ভিডিয়ো শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে ক্যাপশনে লেখা, ‘অবশেষে এল আমাদের বিয়ের কার্ড’। আর সেখানে দেখা গেল অনন্যার মা-বাবা, অভিনেত্রী নিজে, সুকান্ত ও তাঁদের বাড়ির পরিচারিকা। সকলে মিলে বিয়ের কার্ডে লাগাচ্ছেন হলুদ আর সিঁদুর। আর তারপরই বিয়ের প্রথম আমন্ত্রণপত্র গেল ইশ্বরের পায়ে। আর বিয়ের কার্ডের ভিডিয়ো শেয়ার করে নিতেই শুভেচ্ছায় ভরাল নেটপাড়া।
আরও পড়ুন: বাংলা থেকে প্রথম ইন্ডিয়ান আইডল জয় মানসীর, পান ২৫ লাখ! এখন কী করছেন নিমতার মেয়ে?
দীর্ঘ কয়েক বছরের প্রেম অনন্যা আর সুকান্তর। ১৮-র গণ্ডি পেরোতে না পেরোতেই প্রেমে পড়েন। অনেকেই তখন বলেছিলেন, এই সম্পর্ক টিকবে না বেশিদিন। তবে অনন্যা আর সুকান্ত, দুজনেই প্রমাণ করেছিলেন যে ভালোবাসা থাকলে সবই সম্ভব। মাত্র ২২ বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনন্যা। তার থেকে সামান্য কয়েক বছরের বড় যদিও সুকান্ত। দুজনের ঘটকালিটা করেছিলেন অনন্যার দিদি অলোকানন্দা।
আরও পড়ুন: কঙ্গনার ফ্লার্টিংয়ে পাত্তাই দেননি এই নায়ক, যিনি ২০২৫-এ বক্স অফিসে ফেলেন আলোড়ন, জানেন কে তিনি?
দুই বাড়ি থেকেই পড়েছিল সম্পর্কে সিলমোহর। অনন্যার বাড়িতে সুকান্তর নিত্য যাতায়াত। তিনি যদিও মালদহের ছেলে। কাজের সূত্রে কলকাতায় আসা। মা-বাবা এখনও থাকেন সেখানে। সেই বাড়িতেও গিয়েছেন অনন্যা। হবু শ্বশুরবাড়িতে গিয়ে রাতও কাটিয়ে এসেছেন।
আরও পড়ুন: সাহেবের সঙ্গে এবার একই মেগায় মানসী! কোন বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে?
সুকান্ত কুণ্ডু পেশায় ইঞ্জিনিয়র হলেও, ডিজিটাল দুনিয়ায় এখন তাঁর খ্যাতি আকাশছোঁয়া। বেশ কিছু ব্র্যান্ডের হয়ে প্রচারও করেন তিনি। বিয়ের প্রস্তুতি জোরকদমে চলছিল বহুদিন থেকেই। গয়না থেকে শাড়ি, বিয়ের ভেন্যু থেকে মেনু, এমনকী প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতিও নিচ্ছিলেন বহুমাস ধরে। একেবারে ধুমধাম করেই হবে শুভকাজ, মেহেন্দি থেকে গায়ে হলুদ, সংগীত থেকে ব্যাচেলর পার্টি, সবকিছুই হবে। আর অনন্যা আর সুকান্তের ভক্তেরাও আছেন মুখিয়ে।
E-Paper











