গায়ে নেই ব্লাউজ, টুকটুকে লাল শাড়িতে মেহেন্দি নয়, বাঙালি ঐতিহ্য মেনে আলতা উৎসব অনন্যার!

রাত পোহালেই সুকান্ত কুণ্ডুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন অনন্যা গুহ। ৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তার আগে চলছে নানা প্রাক-বিবাহের অনুষ্ঠান। মেহেন্দি নয়, বরং বাঙালি ঐতিহ্যের কথা মাথায় রেখে আলতা উৎসব পালন করলেন অনন্যা। বোনের বিয়ের এই বিশেষ অনুষ্ঠানের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অলোকানন্দা।

Mar 8, 2026, 18:23:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাত পোহালেই সুকান্ত কুণ্ডুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন অনন্যা গুহ। ৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তার আগে চলছে নানা প্রাক-বিবাহের অনুষ্ঠান। মেহেন্দি নয়, বরং বাঙালি ঐতিহ্যের কথা মাথায় রেখে আলতা উৎসব পালন করলেন অনন্যা। বোনের বিয়ের এই বিশেষ অনুষ্ঠানের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অলোকানন্দা গুহ।

গায়ে নেই ব্লাউজ, টুকটুকে লাল শাড়িতে মেহেন্দি নয়, বাঙালি ঐতিহ্য মেনে আলতা উৎসব অনন্যার!
গায়ে নেই ব্লাউজ, টুকটুকে লাল শাড়িতে মেহেন্দি নয়, বাঙালি ঐতিহ্য মেনে আলতা উৎসব অনন্যার!

আরও পড়ুন: ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র স্ত্রীর ভূমিকায় চমক রুক্মিণীর! আন্তর্জাতিক নারী দিবসে প্রকাশ্যে নায়িকার ফার্স্ট লুক

রবিবার অলোকানন্দা তাঁর বোনের আলতা উৎসবের নানা ছবি ভাগ করে নেন। ফুল আর আলতা রাঙা, হাত ও পায়ের পাতার ছাপ দিয়ে অনুষ্ঠানের মন্ডপ সাজানো হয়েছিল। সেখানেই টুকটুকে লাল শাড়িতে ধরা দেন অনন্যা। তাঁর শাড়িতেও ছিল বিশেষত্ব। বর-কনের মুকুট থেকে পাড়ে পালকি।

তবে গায়ে ছিল না ব্লাউজ। ভারী গয়না আর খোলা চুলে ভারী মিষ্টি দেখাচ্ছিল হবু কনেকে। অন্যদিকে অলোকানন্দাও লাল শাড়িতে সেজে ছিলেন। ছবিতে আদরের ‘বোনু’র পায়ে আলতাও পরিয়ে দেন অলোকানন্দা। তবে কেবল কনের বাড়ির লোকজন নয়। এই উৎসবে হাজির হয়েছিলেন সুকান্তও।

আরও পড়ুন: জীতুর মহিলা ভক্তদের ‘বুড়ি’ বলে কটাক্ষ! 'এমনি এমনি চেটে চলেছেন…', নারী দিবসে ট্রোলারদের কড়া বার্তা দিলেন নায়ক

ছবিগুলি পোস্ট করে অলোকানন্দা ক্যাপশনে লেখেন, ‘বোনুর আলতা।’ তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন তাঁদের অনুরাগীরা। তবে অনেকে আবার নানা বিরূপ মন্তব্যও করেছেন।

একজন লেখেন, ‘আলতা পড়বে বুঝেছি, কিন্তু ব্লাউজ পরতে নেই।’ আর একজন লেখেন, ‘খুব ভালো লাগলো এই সাবেকি আলতা পর্ব। বাঙালিয়ানায় মোড়া।’ আর একজন লেখেন, ‘অপূর্ব সুন্দর লাগছে অনন্যা তোমাকে।’

প্রসঙ্গত, ১৮-এর আগেই সুকান্তর প্রেমে পড়েছিলেন অনন্যা। ভালোবেসে মন দিয়েছিল একে-অপরকে। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি দু'জনে সেরেছেন আংটি বদল। সেদিন সকালে হয় আশীর্বাদও। টলিউডের তারকাদের উপস্থিতিতে একেবারে ধুমধাম করে হয়েছিল শুভ কাজ। আর এবার ২২ বছরেই সারবেন বিয়ে।

জানা গিয়েছে, সম্পূর্ণ বাঙালি রীতি মেনে বিয়ের অনুষ্ঠান হবে। মেনুতে থাকবে জিভে জল আনা খাঁটি বাঙালি খাবার। অনন্যা সাজবেন সাবেকি সাজে, আর সুকান্তকেও দেখা যাবে ট্র্যাডিশনাল পাঞ্জাবিতে। সুকান্ত পেশায় আইটি ইঞ্জিনিয়র। সঙ্গে ইউটিউবার হিসেবেও বেশ জনপ্রিয়। ‘লেটস বি কনফিউজড’ নামে চ্যানেল চালান তিনি।