মার্চে সুকান্তর সঙ্গে বিয়ে, তার আগে জানুয়ারিতেই গায়ে হলুদ সারলেন অনন্যা! সামনে এল ছবি, ব্যাপার কী?

কয়েকদিন আগেই অনন্যা গুহ দিদি নম্বর ওয়ানের মঞ্চ থেকে জানিয়েছিলেন চলতি বছরেই প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। নায়িকা জানিয়েছিলেন মার্চ মাসে তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে সামনে আনলেন গায়ে হলুদের ছবি! তবে কি বুধবারই বিয়ে সারছেন নায়িকা?

Published on: Jan 07, 2026 2:30 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কয়েকদিন আগেই অনন্যা গুহ দিদি নম্বর ওয়ানের মঞ্চ থেকে জানিয়েছিলেন চলতি বছরেই প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। নায়িকা জানিয়েছিলেন মার্চ মাসে তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে সামনে আনলেন গায়ে হলুদের ছবি! তবে কি বুধবারই বিয়ে সারছেন নায়িকা?

মার্চে সুকান্তর সঙ্গে বিয়ে, তার আগে জানুয়ারিতেই গায়ে হলুদ সারলেন অনন্যা!
মার্চে সুকান্তর সঙ্গে বিয়ে, তার আগে জানুয়ারিতেই গায়ে হলুদ সারলেন অনন্যা!

বুধবার নায়িকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তাঁর একটি ছবি ভাগ করে নেন। সেখানেই দেখা যায় গায়ে হলুদের লুকে সেজে উঠেছেন তিনি। তাঁর পরনে হলুদ পাড় ও আঁচলের সাদা শাড়ি, গলায় গায়ে হলুদের বিশেষ ফুলের হার, কানে ফ্লোরাল মোটিভের কানের, মাথায় ফ্লোরাল মোটিভের টিকলি ও হাতে ফ্লোরাল মোটিভের চুড়িতে সেজে উঠেছিলেন নায়িকা। রীতিমেনে গায়ে গামছাও দিয়েছিলেন। হাতে মেহেন্দি, কপালে ছোট্ট টিপ, হালকা মেকআপ আর লাল লিপস্টিকে ভারী মিষ্টি দেখাচ্ছিল অভিনেত্রীকে। ছবিটি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘গায়ে হলুদ।’

কিন্তু সেখানে দেখা মেলেনি সুকান্তর। তবে বাঙালি রীতি মেনে ছেলে আর মেয়ের বাড়িতে আলাদা আলাদা ভাবেই এই অনুষ্ঠান হয়। কিন্তু নায়িকা মার্চে বিয়ের কথা বলে এখন কেন গায়ে হলুদ সারছেন? আসলে এটা নায়িকার আসল বিয়েই নয়। অভিনেত্রীকে বর্তমানে 'সোহাগে আদরে' ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেখানেই এখন অনন্যার বিয়ের ট্র্যাক চলছে। আর সেই কারণেই নায়িকার গায়ের হলুদ দেখা হবে মেগায়। সেই জন্যই অনন্যা এই লুকে ধরে দিয়েছেন।

প্রসঙ্গত, সুকান্ত কুণ্ডু ও অনন্যা গুহর সম্পর্কের কথা সকলেই জানেন। ১৮-এর আগেই সুকান্তর প্রেমে পড়েছিলেন অনন্যা। ভালোবেসে মন দিয়েছিল একে-অপরকে। তারপর ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি দু'জনে সেরেছেন আংটি বদল। সেদিন সকালে হয় আশীর্বাদও। টলিউডের তারকাদের উপস্থিতিতে. একেবারে ধুমধাম করে হয়েছিল শুভ কাজ। আর এবার ২২-এ পা দিয়েই সারবেন বিয়ে। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে অনন্যা-সুকান্ত জানিয়েছেন আগামী ৯ মার্চ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।

জানা গিয়েছে, সম্পূর্ণ বাঙালি রীতি মেনে বিয়ের অনুষ্ঠান হবে। মেনুতে থাকবে জিভে জল আনা খাঁটি বাঙালি খাবার। অনন্যা সাজবেন সাবেকি সাজে, আর সুকান্তকেও দেখা যাবে ট্র্যাডিশনাল পাঞ্জাবিতে। অনন্যার প্রেমিক সুকান্ত পেশায় আইটি ইঞ্জিনিয়র। সঙ্গে ইউটিউবার হিসেবেও বেশ জনপ্রিয়। ‘লেটস বি কনফিউজড’ নামে চ্যানেল চালান সুকান্ত।