‘চিরসখা’ সেটে লক্ষ্মীমণি দেবীর জন্মদিন, সহকর্মীদের সঙ্গে নিয়ে কেট কাটলেন অনুসূয়া

স্টার জলসার চিরসখা ধারাবাহিকের অন্যতম প্রবীণ সদস্য হলেন অনুসূয়া মজুমদার। কমলিনীর প্রাক্তন শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ধারাবাহিকে মাঝেমধ্যেই তাঁর অভিনয় দেখে ভীষণ বিরক্ত হয়ে যান সকলে কারণ অনুসূয়া অভিনীত চরিত্রটি অর্থাৎ লক্ষ্মীমণি দেবী মাঝেমধ্যেই বৌমার বিরুদ্ধে কথা বলে থাকেন।

Published on: Dec 12, 2025 12:05 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকের অন্যতম প্রবীণ সদস্য হলেন অনুসূয়া মজুমদার। কমলিনীর প্রাক্তন শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ধারাবাহিকে মাঝেমধ্যেই তাঁর অভিনয় দেখে ভীষণ বিরক্ত হয়ে যান সকলে কারণ অনুসূয়া অভিনীত চরিত্রটি অর্থাৎ লক্ষ্মীমণি দেবী মাঝেমধ্যেই বৌমার বিরুদ্ধে কথা বলে থাকেন।

‘চিরসখা’ সেটে লক্ষ্মীমণি দেবীর জন্মদিন
‘চিরসখা’ সেটে লক্ষ্মীমণি দেবীর জন্মদিন

তবে শুধু বৌমার বিরুদ্ধে বললে ভুল বলা হবে, লক্ষ্মীমণি দেবী, সুযোগ বুঝে কখনও বৌমার বিরুদ্ধে কখনও আবার মেয়ের বিরুদ্ধে কথা বলেন। কখনও কখনও আবার আদরের নাত বউয়ের বিরুদ্ধেও কথা বলতে ছাড়েন না তিনি। প্রাক্তন শাশুড়ির এই ব্যবহারে ক্ষুব্ধ হয়ে কিছুদিন আগে কমলিনি তাঁকে শর্ত দিয়েছে, ছেলের কথা বললে আর বাড়িতে ঠাঁই হবে না তাঁর।

আরও পড়ুন: মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন শাহরুখ, নিজেই জানালেন সে কথা

তবে পর্দায় যতই সকলের সঙ্গে লক্ষ্মীমণি দেবী ঝগড়া করুন না কেন, আদতে কিন্তু সকলের নয়নের মনি তিনি। তাই ১১ ডিসেম্বর অনুসূয়া মজুমদারের জন্মদিন ধুমধাম করে পালন করা হলো ‘চিরসখা’ ধারাবাহিকের সেটে।

Noa kolkata নামের একটি পেজ থেকে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সুদীপ চট্টোপাধ্যায় একটি চকলেট কেক নিয়ে এসেছেন অনুসূয়া মজুমদারের জন্য। সেটে উপস্থিত ছিলেন পরিবারের সকলে। সকলের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালন করলেন প্রবীণ এই অভিনেত্রী।

কেক কাটার পর প্রথম কেক তিনি তুলে দিলেন সাবিত্রী দেবীর মুখে। এরপর একে একে যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে কেক খাওয়ালেন তিনি। প্রবীণ অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে বেশি অন্যরকম মেজাজে মেতে উঠল ‘চিরসখা’ ধারাবাহিকের সেটের সকলে।

অনুসূয়া মজুমদার শুধুমাত্র ছোট পর্দা নন, বড় পর্দার একজন ভীষণ সুপরিচিত অভিনেত্রী। কখনও তিনি গোত্র ছবিতে ছক ভাঙ্গা গল্প বলে থাকেন কখনও আবার মুখার্জিদার বউ ছবিতে হয়ে ওঠেন চির পরিচিত এক শাশুড়ি।

আরও পড়ুন: মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করতেই মার খেতে হল অঙ্কুশকে, বাঁচাতে পারবে ঐন্দ্রিলা?

চলতি বছরেই ‘রাস’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে অনুসূয়া মজুমদারকে। এছাড়া রক্তবীজ ২ ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায় দিদির চরিত্রে অভিনয় করেছেন তিনি। সব মিলিয়ে তিনি এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন।