Angana-Rohan: ভিয়েতনামের নোনা জলে রেড হট বিকিনিতে অঙ্গনা, রূপের আগুনে ঘায়েল প্রেমিক রোহন কী বললেন?
Angana-Rohan: ভিয়েতনামের নীল জলরাশি আর সাদা বালুর সৈকতে টলিপাড়ার ‘বিচ বেবি’ অঙ্গনা রায়ের উষ্ণতা ছড়ানো ছবি এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। সেই হট লুকে ঘায়েল প্রেমিক রোহন।
টলিউডের তরুণ তুর্কীদের মধ্যে অন্যতম প্রিয় মুখ অঙ্গনা রায়। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে ‘সেই যে হলুদ পাখি’— নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন আগেই। তবে এবার অভিনয়ের জন্য নয়, বরং ভিয়েতনামের সমুদ্রসৈকতে তাঁর ‘সুপার হট’ অবতারের জন্য খবরের শিরোনামে এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিয়েতনামের নীল জলরাশির পটভূমিতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অঙ্গনা। পরনে টকটকে লাল রঙের বিকিনি, কোমরে জড়ানো লাল-সাদা প্রিন্টেড স্কার্ফ, খোলা চুল আর গাঢ় লাল লিপস্টিক— সব মিলিয়ে অঙ্গনার এই ‘বোল্ড’ লুক ইন্টারনেটে রীতিমতো আগুন ধরিয়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সানস্ক্রিন এবং সঠিক সিদ্ধান্ত।’ নেটিজেনদের মতে, অভিনেত্রীর এই মেদহীন কোমর আর আত্মবিশ্বাসী পোজ যেকোনো বলিউড সুন্দরীকেও টেক্কা দিতে পারে।
তবে সবকিছুর মাঝে আলাদা করে নজর কেড়েছে অভিনেতা রোহন ভট্টাচার্যের কমেন্ট। অঙ্গনার এই সুপার হট ছবির নিচে প্রেমিক রোহন যোগ করেছেন আগুন আর অবাক হওয়ার ইমোজি। অর্থাৎ প্রেমিকার এমন সাহসী আর সুন্দর রূপ দেখে যে তিনি থমকে গিয়েছেন, তা তাঁর ইমোজিতেই স্পষ্ট। দীর্ঘদিন ধরেই টেলিপাড়ায় তাঁদের সম্পর্কের গুঞ্জন থাকলেও, সোশ্যাল মিডিয়ায় এমন ছোট ছোট ভালোবাসার বহিঃপ্রকাশ ভক্তদের কাছে তাঁদের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলছে।
রোহন এবং অঙ্গনার প্রথম আলাপ হয়েছিল ২০২২ সালে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে। তবে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’-তে কাজ করার সময়। পর্দার ‘দেব’ আর ‘পারো’ যে একে অপরের প্রেমে পড়েছেন, তা স্টুডিও পাড়ায় ওপেন সিক্রেট ছিল। ২০২৪ সালের প্রথম দিকে রোহন সামাজিক মাধ্যমে অঙ্গনার সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছিলেন, ‘তোমার সঙ্গে উড়তে চাই, তোমার সঙ্গে পড়তে চাই’— যা ছিল তাঁদের সম্পর্কের এক প্রকার মৌখিক স্বীকৃতি।
কাজের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে এই মুহূর্তে ভিয়েতনামে ছুটি কাটাচ্ছেন অঙ্গনা। আর তাঁর সঙ্গে সেখানে রোহনও রয়েছেন কি না, তা নিয়ে সরাসরি কিছু না জানালেও রোহনের এই কমেন্ট ভক্তদের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, “রোহন ভাই তো পুরো ক্লিন বোল্ড!” রোহনকে দর্শক শেষবার পর্দায় দেখেছে রাজ চক্রবর্তীর হোক কলরবে।
রোহন এবং অঙ্গনা দুজনেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, প্রেমের আগে তাঁরা খুব ভালো বন্ধু। রোহনের কথায়, ‘অঙ্গনা সামনে থাকলে মন ভালো হয়ে যায়।’ অন্যদিকে অঙ্গনাও জানিয়েছেন যে, রোহনের উপস্থিতিতে তিনি খুব নিরাপদ বোধ করেন। সৃজলা গুহর সঙ্গে দীর্ঘ ৬ বছরের সম্পর্কের বিচ্ছেদের পর, রোহন তাঁর জীবনে অঙ্গনাকে এক নতুন আশ্রয় হিসেবে পেয়েছেন। তাঁদের বিয়ের সানাই শোনার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।
E-Paper











