প্রথমবার স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অঙ্গনা, বলবেন মাকে হারিয়ে ঘরে ফেরার গল্প

ছোট পর্দা থেকে ও টি টি সর্বত্র প্রভাব বিস্তার করেছেন অঙ্গনা রায়। তবে বিভিন্ন স্তরে অভিনয় করলেও স্বল্পদৈর্ঘ্যের ছবিতে এখনও পর্যন্ত অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রীকে। এই প্রথমবার একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে চলেছেন অঙ্গনা।

Published on: Nov 25, 2025 6:48 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোট পর্দা থেকে ওটিটি সর্বত্র প্রভাব বিস্তার করেছেন অঙ্গনা রায়। তবে বিভিন্ন স্তরে অভিনয় করলেও স্বল্পদৈর্ঘ্যের ছবিতে এখনও পর্যন্ত অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রীকে। এই প্রথমবার একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে চলেছেন অঙ্গনা।

প্রথমবার স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অঙ্গনা
প্রথমবার স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অঙ্গনা

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, অঙ্গনার আগামী ছবির নাম ‘হোমকামিং’। নীলারুন বসু পরিচালিত এই ছবিতে একেবারে অন্যরকম একটি গল্প বলবেন অঙ্গনা। নিলারুন এই ছবিতে শুধুমাত্র পরিচালক নন, তিনি প্রযোজক লেখক এবং চিত্রগ্রাহক।

আরও পড়ুন: আচমকা অসুস্থ স্মৃতির বাবা! বাড়িতে এল অ্যাম্বুলেন্স, পিছিয়ে যাবে বিয়ে?

নীলারুন প্রযোজিত ধ্রুবর আশ্চর্য জীবন ইতিমধ্যেই বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে। আটলান্টা ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। তবে পরিচালক হিসেবে হোমকামিং তাঁর প্রথম প্রচেষ্টা।

ছবির গল্প প্রসঙ্গে

ছবিতে অঙ্গনার চরিত্রের নাম হতে চলেছে শিঞ্জিনি। প্রায় ২০ বছর পর সে ফিরে এসেছে তার নিজের বাড়িতে। ছোটবেলার পুরনো জিনিসের মাঝে সে ফিরে পায় অনেক পুরনো স্মৃতি। ছোটবেলায় হারিয়ে যাওয়া মায়ের ডায়েরী পড়ে ধীরে ধীরে আবার যেন মাকে আবিষ্কার করে সে।

শহরের আনাচে-কানাচে ঘুরতে ঘুরতে মায়ের স্মৃতির সঙ্গে আবার নিজেকে একাত্ম করে তোলে সিঞ্জিনি। কোথাও যেন মায়ের সঙ্গে নিজেকে ভীষণভাবে মিলিয়ে ফেলে। এই ভাবেই আবার ছোটবেলায় ফিরে আসে সিঞ্জিনির চরিত্রটি।

আরও পড়ুন: ‘হিরোদের সঙ্গে ঝগড়া না হলে মজা কি…’, দিতিপ্রিয়াকে কী কটাক্ষ করলেন মানালি?

অঙ্গনা ছাড়া এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পারমিতা মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করার পর এমন একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ খুশি অভিনেত্রী। এই ছবিটি পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে পারবে বলে আশাবাদী তিনি।

প্রসঙ্গত, ‘ইন্দুবালা ভাতের হোটেল,’ ‘শ্রীকান্ত’ থেকে শুরু করে একাধিক সিনেমা, সিরিজে নজর কেড়েছেন তিনি। কিন্তু ‘তুমি আশেপাশে’ থাকলে ধারাবাহিকের হাত ধরে বাংলার প্রতিটা ঘরের মেয়ে হয়ে ওঠেন।

News/Entertainment/প্রথমবার স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অঙ্গনা, বলবেন মাকে হারিয়ে ঘরে ফেরার গল্প