২৫ বছর পর ‘নায়ক’-এর স্বত্ব কিনলেন অনিল? তবে কি আসছে ছবির সিক্যুয়েল?
রিপোর্ট অনুযায়ী, অনিল কাপুর মনে করেন 'নায়ক' ছবির বিষয়বস্তুতে দ্বিতীয় পর্ব তৈরির বিপুল সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
‘২০০১ সালে মুক্তি পেয়েছিল নায়ক’ ছবিটি যা আজও মানুষের মনে সমান ভাবে জায়গা করে রেখেছে। অনিল কাপুর এবং অমরেশ পুরীর সেই অভিনয় যেন কোনদিন ভুলতে পারবেনা দর্শক। ছবি মুক্তির ২৫ বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেই ছবির গুরুত্ব এখনও এই সমাজে বা এই পরিস্থিতিতে একইভাবে বর্তমান।

কিন্তু আপনি হয়তো ভাবতে পারেন, ২৫ বছর আগে মুক্তি হওয়া একটি ছবির কথা এখন কেন বলা হচ্ছে? আসলে খুব সম্প্রতি জানা গিয়েছে, নায়ক সিনেমার স্বত্ব কিনে নিয়েছেন অনিল কাপুর। তাহলে কি পঁচিশ বছর পর আবার বড় পর্দায় আসতে চলেছে নায়ক?
আরও পড়ুন: নতুন বছরেই সুখবর, ফের হিন্দি ছবির নায়িকা প্রান্তিকা, বিপরীতে থাকবেন কে?
অনিল কাপুরের সিনেমার স্বত্ব কিনে নেওয়ার কথা ছড়িয়ে পড়তেই দর্শকদের মনে একটাই প্রশ্ন জেগেছে, তাহলে হয়তো ২৫ বছর পর আবার নতুন করে ছবি আসতে চলেছে। বলিউড সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, অনেকদিন ধরেই নায়ক ছবিটি নিয়ে চিন্তাভাবনা করছেন অনিল কাপুর।
ছবির গল্প ২০০১ সালেও যতটা প্রাসঙ্গিক ছিল ২০২৬ সালেও ঠিক ততটাই যে প্রাসঙ্গিক সেটা আর বলার অপেক্ষা রাখে না। মানুষের মধ্যে এই সিনেমার জনপ্রিয়তার কথা মাথায় রেখেই অনিল কাপুর তাই চাইছেন আবার দর্শকদের কাছে সিনেমাটি ফিরিয়ে আনতে। যদিও এই ছবিটি কিভাবে তিনি দর্শকদের সামনে তুলে ধরবেন তা নিয়ে এখনও খোলসা করে কিছু বলেননি তিনি।
আরও পড়ুন: পরিচালকের ভুলে সিনেমায় থেকে যায় ‘কোয়েল’ নামটি, জানেন অভিনেত্রীর আসল নাম কী?
অমরেশ পুরী আজ বেঁচে না থাকলেও ছবির অন্যান্য কলা কুশলীদের মধ্যে অনেকেই এখনও আছেন তাই ছবির দ্বিতীয় পর্ব হয়তো তাদের নিয়েই তৈরি করবেন অনিল কাপুর এমনটাই মনে করা হচ্ছে। যদিও অনিল কাপুর এই সিনেমার জন্য প্রথম পছন্দ ছিলেন না। নায়ক ছবির জন্য প্রথমে আমির খান এবং শাহরুখ খানকে বেছে নেওয়া হয়েছিল কিন্তু তারা দুজনেই মানা করে দেওয়ায় সুযোগ আসে অনিল কাপুরের কাছে, বাকিটা ইতিহাস।












