'এটাই প্রার্থনা যে পৃথিবী শান্ত হোক...', মেয়ের প্রথম জন্মদিনে বিশেষ বার্তা দিলেন অনিন্দিতা

২০২৫ সালের ৩ মার্চ অনিন্দিতার কল আলো করে জন্ম নিয়েছিল তিষ্যা। এই বছরের প্রথম দিনে মেয়ের মুখ প্রথম প্রকাশে এনেছিলেন সুদীপ ও অনিন্দিতা। এবার মেয়ের প্রথম জন্মদিন নিয়ে ভীষণ উচ্ছ্বসিত অভিনেত্রী। সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করলেন প্রথম দিনের সেই মিষ্টি মুহূর্তের একটি ভিডিও।

Published on: Mar 03, 2026 11:25 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৫ সালের ৩ মার্চ অনিন্দিতার কোল আলো করে জন্ম নিয়েছিল তিষ্যা। এই বছরের প্রথম দিনে মেয়ের মুখ প্রথম প্রকাশে এনেছিলেন সুদীপ ও অনিন্দিতা। এবার মেয়ের প্রথম জন্মদিন নিয়ে ভীষণ উচ্ছ্বসিত অভিনেত্রী। সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করলেন প্রথম দিনের সেই মিষ্টি মুহূর্তের একটি ভিডিও।

মেয়ের জন্মদিনে বিশেষ বার্তা অনিন্দিতার
মেয়ের জন্মদিনে বিশেষ বার্তা অনিন্দিতার

মেয়ের জন্মের পরের একটি ভিডিও পোস্ট করে অনিন্দিতা লেখেন, ‘শুভ প্রথম জন্মদিন নিনি। প্রথম দিন যেমন প্ল্যান করেছিলাম আমরা, একসঙ্গে এক বছর কাটালাম, আলাপ পরিচয় এখনো চলছে আমাদের, আমাদের দুজনের পারফরমেন্স নিয়ে বাবা খুবই প্রাউড, আমরাও খুব ফান করছি।’

আরও পড়ুন: উত্তরবঙ্গে শেষ BAD-এর শ্যুটিং, বিদায়বেলায় রঙের খেলায় মাতলেন দেব-রুক্মিণী

অনিন্দিতা লেখেন, ‘যারা সারাক্ষণ ভালবেসেছে, বাসছে, তাদের জন্য তো আমাদের পারফরমেন্স আছেই। কিন্তু যে দুজন মানুষ না থাকলে আমাদের এই জার্নিটা কেমন হতো জানিনা তারা হলেন আমাদের দুই ডাক্তার। তোমরা ছিলে বলেই আমি এখন সকলের মাথার উপর উঠে নাচ করতে পারছি। অনেক ধন্যবাদ বন্ধুরা, বাকি কথা কাল হচ্ছে।’

অনিন্দিতা আরও একটি ছবি পোস্ট করেছেন মেয়ের যেখানে দেখা যাচ্ছে, জন্মদিনের সকালে ঘরে বসে খবরের কাগজ উল্টাতে ব্যস্ত ছোট্ট খুদে। ছবি শেয়ার করে অনিন্দিতা লেখেন, ‘জন্মদিনের সকালে প্রথমেই খবরের কাগজ করলাম, যুদ্ধের খবর পড়লাম, আমার জন্মদিনে এটাই প্রার্থনা যে পৃথিবী শান্ত হোক, আমি আর আমার বন্ধুরা যেন খেলে মজা করে বড় হই।’

পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, শুধুমাত্র মেয়ের জন্মদিন নিয়ে ব্যস্ত নন অভিনেত্রী বরং মেয়ের সূত্র ধরেই তিনি এই মুহূর্তে বিশ্ব জুড়ে চলতে থাকা অশান্ত পরিস্থিতি নিয়ে শান্তির বার্তা দিয়েছেন। সবকিছু সামলেই আজকের দিনটা শুধুমাত্র মেয়ের জন্যই রাখতে চান অভিনেত্রী।

আরও পড়ুন: তন্বীর পর এবার ‘চিরদিনই’ থেকে বাদ সুতীর্থ? 'গত একমাস ধরে...', যা বললেন অভিনেতা

প্রসঙ্গত,২০২২ সালের ২৬ জানুয়ারি বিয়ে করেন অনিন্দিতা ও সুদীপ। একেবারে ছিমছাম আয়োজনে আইনি কাগজে সইসাবুদ করেই দুজনে বাঁধেন গাঁটছড়া। বিয়ের তিন বছর পরে দম্পতির কোলে আসে তাঁদের প্রথম সন্তান। ২০২৫ সালে এপ্রিলে পয়লা বৈশাখের দিন মেয়ের নাম প্রকাশ করেছিলেন তাঁরা। এই বছর জানুয়ারিতে মেয়ের মুখ দেখান সুদীপ-অনিন্দিতা।