জয়ের সঙ্গে বিচ্ছেদের পর নাদিমের সঙ্গে সম্পর্কের কথা সামনে এনে ট্রোল্ড মাহি! পাশে দাঁড়ালেন বন্ধু অঙ্কিতা

জয়ের সঙ্গে বিচ্ছেদের পর নাদিমের সঙ্গে সম্পর্কের কথা সামনে এনে ট্রোল্ড মাহি! পাশে দাঁড়ালেন বন্ধু অঙ্কিতা। বললেন, 'কিছু সম্পর্ক শ্রদ্ধা, ভালোবাসা এবং বছরের পর বছর ধরে বিশ্বাসের উপর নির্মিত হয় এবং বাইরের লোকদের তা বিচার করার কোনও অধিকার নেই।’

Published on: Jan 11, 2026 7:17 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেত্রী মাহি ভিজ এবং জয় ভানুশালী তাঁদের ১৪ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন সম্প্রতি। তাঁদের বিবাহবিচ্ছেদের খবর তাঁদের ভক্তদের অবাক করে দেয়। জয় এবং মাহি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে তাঁদের বিচ্ছেদের খবর শেয়ার করেছেন। তবে বিবাহবিচ্ছেদের খবর সামনে আনার কয়েকদিন পর ফের মাহি একটি পোস্ট করেন যা দেখে সকলে বেশ চমকে যান। তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু নাদিম কুরেশিকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। আর সেখানে নায়িকা তাঁর ভালোবাসার কথাও ঘোষণা করেন।

জয়ের সঙ্গে বিচ্ছেদের পর নাদিমের সঙ্গে সম্পর্কের কথা সামনে এনে ট্রোল্ড মাহি! পাশে দাঁড়ালেন বন্ধু অঙ্কিতা
জয়ের সঙ্গে বিচ্ছেদের পর নাদিমের সঙ্গে সম্পর্কের কথা সামনে এনে ট্রোল্ড মাহি! পাশে দাঁড়ালেন বন্ধু অঙ্কিতা

আরও পড়ুন: 'আমার প্রতিটা বলিরেখা এবং ধূসর চুলের জন্য আমি গর্বিত', বোটক্স ও সার্জারি নিয়ে কড়া জবাব জয়ার

অভিনেত্রী আরও বলেছেন যে তিনি নাদিমকে মন থেকে বেছে নিয়েছেন। প্রতিটা কঠিন সময়ে নাদিম তাঁর পাশে ছিলেন। আর এই পোস্ট সামনে আসার পর থেকেই মাহি ব্যাপক ট্রোলড হচ্ছেন। তবে এর মাঝেই মাহির পাশে দাঁড়ালে অঙ্কিতা লোখান্ডে।

অঙ্কিতা তার ইনস্টাগ্রাম স্টোরিতে মাহি ভিজের পক্ষ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। অঙ্কিতা লিখেছেন, ‘আজ আমি একজন সেলিব্রিটি হিসেবে নয়, বরং একজন বন্ধু হিসেবে কিছু বলতে চাই। মাহি এবং নাদিমের সম্পর্ক নিয়ে মানুষ যেভাবে মন্তব্য করছেন তাতে আমি সত্যিই বিরক্ত। আমি নাদিমকে চিনি এবং আমি জয়কেও খুব ভালো করেই চিনি। আমি স্পষ্ট করে বলতে চাই, নাদিম সব সময় তারার বাবার মতো ছিলেন। শুধু এটুকুই, আর কিছু নয়। কিছু সম্পর্ক শ্রদ্ধা, ভালোবাসা এবং বছরের পর বছর ধরে বিশ্বাসের উপর নির্মিত হয় এবং বাইরের লোকদের তা বিচার করার কোনও অধিকার নেই। বন্ধু হিসেবে, আমি বলতে পারি যে নাদিম এমন একজন মানুষ যিনি কঠিন সময়েও আমার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি সর্বদা সকলকে সাহায্য করেন। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে।’

আরও পড়ুন: কখনও বোটক্স করিয়েছেন কোয়েল? 'ছোট ছোট খুঁতগুলোই মানুষকে…', যা বললেন নায়িকা

অঙ্কিতা লোখান্ডে স্টোরি
অঙ্কিতা লোখান্ডে স্টোরি

অঙ্কিতা আরও লেখেন, ‘মাহি এবং জয়, তোমরা দু’জনেই বাবা-মা হিসেবে দারুন কাজ করছ। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আর যাঁরা নেতিবাচকতা ছড়াচ্ছে, দয়া করে থামুন। সকলকে তাঁদের জীবনযাপন করতে দিন। মাহি, আমি তোমাকে ভালোবাসি। জয়, আমি তোমাকে ভালোবাসি। নাদিম, তুমি সেরা। তুমি আমাদের মতো মানুষের জন্য ঈশ্বরের বার্তাবাহক।' অঙ্কিতার পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।