'আমার পক্ষে সম্ভব নয়...', আর্টিস্ট ফোরামের মিটিংয়ে কেন এলেন না অঙ্কুশ?
আজ অর্থাৎ ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। এই ডাকে সাড়া দিয়েছেন অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে টেকনিশিয়ান সকলেই।
আজ অর্থাৎ ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। এই ডাকে সাড়া দিয়েছেন অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে টেকনিশিয়ান সকলেই। এই মর্মেই ৭ এপ্রিল সকাল ১০ একটি কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল আর্টিস্ট ফোরামের তরফ থেকে। কিন্তু এই বৈঠকে প্রায় প্রত্যেকের উপস্থিত থাকলেও দেখা যায়নি অঙ্কুশ হাজরাকে।

আর্টিস্ট ফোরামের এই বৈঠকে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অঙ্কুশ হাজরা। পোস্টে দেখতে পাওয়া যায় তিনি লিখেছেন, ‘আমি ক্ষমাপ্রার্থী আজকের আর্টিস্ট ফোরাম তথা ফেডারেশনের এই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারলাম না বলে। আমার পরিবারে একটা মেডিকেল ইমারজেন্সির জন্য আজ আমার পক্ষে সম্ভব নয় আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়া।’
আরও পড়ুন: প্রকাশ্যে এল ‘ভোলে বাবা’ সিজন ৩- এর নায়কের মুখ, কে এন্ট্রি নিলেন সিরিয়ালে?
অঙ্কুশ আরও লেখেন, ‘তবে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাকে পুরোপুরি সমর্থন করছি আমি। আমি আপ্রাণ চেষ্টা করব আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকার জন্য।’
তবে শুধুমাত্র অঙ্কুশ নন আজকের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী মানসী সিনহাও। সোশ্যাল মিডিয়ায় তিনিও একটি পোস্ট করে জানান, নিতান্তই ব্যক্তিগত কারণে তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারলেন না কিন্তু আর্টিস্ট ফোরামের নেওয়া সিদ্ধান্তকে তিনি পুরোপুরি সমর্থন করছেন।
তিনি এই পোষ্টের মাধ্যমে এও জানিয়েছেন, তিনি নিজেও বহু অবহেলার শিকার হয়েছেন। মেনে নিয়েছেন তিনি, তবে আজ তার মনে হচ্ছে সেটা ভুল হয়েছে অনেক আগেই প্রতিবাদ করা উচিত ছিল। ভবিষ্যতে এই ভুল আর হবে না বলেই পোষ্টের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: 'কোনও সেফটি লাগবে না...', তাপস পালের কথা অগ্রাহ্য করে যা করেছিলেন তরুণ মজুমদার
প্রসঙ্গত, গতবছর ‘রক্তবীজ ২’ ছবিতে অসাধারণ অভিনয় করতে দেখা যায় অঙ্কুশ হাজরাকে। এই সিনেমায় অভিনেতা খলনায়কের চরিত্রে অভিনয় করেন। চলতি বছর মুক্তি পায় অঙ্কুশের ‘নারী চরিত্র বেজায় জটিল’। কিন্তু এই সিনেমাটি দুর্ভাগ্যবশত বক্স অফিসে তেমন ফলাফল করতে পারেনি।
E-Paper











