এই খুদেদের মধ্যেই লুকিয়ে রয়েছে আজকের এক জনপ্রিয় নায়িকা, চিনতে পারছেন তাঁকে?

ছোটবেলার ছবির মধ্যে একটা অদ্ভুত নিষ্পাপ ব্যাপার থাকে যা মনকে ভালো করে দেয়। একটা সময় পর সকলেই হয়তো নিজের জীবনে সফলতা অর্জন করে কিন্তু ছোটবেলার ছবি কোনও সফলতার মাপকাঠি হয় না, সেই ছবি শুধুই বলে বন্ধুত্বের কথা, ভালোবাসার কথা এবং নিঃস্বার্থতার কথা।

Published on: Dec 12, 2025 9:43 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোটবেলার ছবির মধ্যে একটা অদ্ভুত নিষ্পাপ ব্যাপার থাকে যা মনকে ভালো করে দেয়। একটা সময় পর সকলেই হয়তো নিজের জীবনে সফলতা অর্জন করে কিন্তু ছোটবেলার ছবি কোনও সফলতার মাপকাঠি হয় না, সেই ছবি শুধুই বলে বন্ধুত্বের কথা, ভালোবাসার কথা এবং নিঃস্বার্থতার কথা।

এই খুদেদের মধ্যেই লুকিয়ে রয়েছে আজকের এক জনপ্রিয় নায়িকা
এই খুদেদের মধ্যেই লুকিয়ে রয়েছে আজকের এক জনপ্রিয় নায়িকা

সম্প্রতি এমনই একটি ছবি পোস্ট করতে দেখা গেল টেলি দুনিয়ার এক জনপ্রিয় অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘সকাল সকাল বাবা আমাকে এই ছবিটা পাঠাল। আমার বেশ ভালো লাগলো। একটা বেশ বেবি লুনিটুন্স মার্কা ব্যাপার ছিল। আমরা সকলেই তখন সবাই ছোট ছিলাম।’

আরও পড়ুন: মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করতেই মার খেতে হল অঙ্কুশকে, বাঁচাতে পারবে ঐন্দ্রিলা?

অভিনেত্রী লেখেন, ‘ছবিতে আমি, দিদি, বিজয়া, দাদা আর ভালো হয়েছে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম আমাকে তখন শাহরুখ খানের মতো দেখতে ছিল। ছবিটি যিনি পোস্ট করেছেন তিনি এই মুহূর্তে জি বাংলার অন্যতম প্রিয় অভিনেত্রী, যার পথ চলা শুরু হয়েছিল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের হাত ধরে।’

নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন, সেই জনপ্রিয় অভিনেত্রী হলেন অন্বেষা হাজরা। এই মুহূর্তে যিনি ‘আনন্দী’ ধারাবাহিকে অভিনয় করছেন। তবে আপনি কি বুঝতে পেরেছেন এই শিশুগুলির মধ্যে অন্বেষা কে? যদি না বুঝতে পারেন তাহলে একটু ভালো করে দেখুন তো, লাল সোয়েটার পরা মেয়েটিকে।

আরও পড়ুন: মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন শাহরুখ, নিজেই জানালেন সে কথা

ছবিতে লাল সোয়েটার পরা যে মেয়েটি রয়েছে, সেই মেয়েটি কিন্তু অন্বেষা, যিনি কিনা নিজেকে ছোটবেলায় শাহরুখ খান বলে দাবি করতেন। যদিও ব্যাপারটা নিছকই মজার ছলে। তবে এই ছবিটি আরও একবার প্রমাণ করে দেয়, ছোটবেলার সব ছবির মধ্যেই কোনও না কোনও গল্প থাকে, যে গল্প একদিন বলতে ভালই লাগে সকলের।