Annya-Sukanta Wedding: ২২-এ পা দিয়েই বিয়ে! মার্চের কত তারিখ সাত পাক ঘুরবেন অনন্য়া-সুকান্ত? ফাঁস হল সবটা
Annya-Sukanta Wedding: টলিপাড়ায় ফের বিয়ের সানাই। মার্চের কত তারিখে বিয়ের পিঁড়িতে বসছেন অনন্য়া-সুকান্ত? ফাঁস শুভদিন।
র্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে চার হাত এক হতে চলেছে টেলিপাড়ার মিষ্টি অভিনেত্রী অনন্যা গুহ এবং জনপ্রিয় ইউটিউবার তথা ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর সুকান্ত কুণ্ডুর। গত বছর বাগদান সেরেছিলেন দুজনে। জানিয়েছিলেন শীঘ্রই শুভকাজ সেরে ফেলবেন। কিন্তু বিয়ের তারিখ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন। তবে এবার সিলমোহর পড়ল বিয়ের তারিখে। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে ফাঁস হল সবটা। আগামী ৯ই মার্চ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা জুটি। সম্প্রতি এই শো-তে এসেই নিজেদের বিয়ের খবর আনলেন অনন্য়া-সুকান্ত।

রচনার জন্য বিশেষ আমন্ত্রণ
শো-এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়েই নিজেদের জীবনের এই নতুন অধ্যায়ের কথা শেয়ার করেন অনন্যা ও সুকান্ত। শুধু তাই নয়, দিদি নম্বর ১-এর মঞ্চেই রচনাকে তাঁদের বিয়েতে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানান তাঁরা। অনন্যা আবেগী কণ্ঠে জানান, তাঁর জীবনের এই বিশেষ দিনটিতে ‘রচনা দি’র উপস্থিতি তাঁদের আনন্দ আরও বাড়িয়ে দেবে। অনন্যার এই মিষ্টি আবদার হাসিমুখে গ্রহণ করেন অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও।
সম্পর্কের রসায়ন ও প্রস্ততি
দীর্ঘ কয়েক বছরের প্রেমের পর গত ২৫শে ফেব্রুয়ারি ধুমধাম করে বাগদান সেরেছিলেন তাঁরা। এবার পালা সানাই বাজার। ফাল্গুনের ৯ তারিখ লাল বেনারসিতে সেজে বিয়ের পিঁড়িতে বসবেন ‘মিঠাই’ খ্যাত এই অভিনেত্রী। প্রসঙ্গত, আগামী মাসেই ২২-এ পা দেবেন অনন্য়া।
সুকান্ত কুণ্ডু, যিনি ডিজিটাল দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয়, তিনিও বিয়ের প্রস্তুতিতে কোনো খামতি রাখছেন না। জানা গিয়েছে, সম্পূর্ণ বাঙালি রীতি মেনে বিয়ের অনুষ্ঠান হবে।মেনুতে থাকবে জিভে জল আনা খাঁটি বাঙালি খাবার। অনন্যা সাজবেন সাবেকি সাজে, আর সুকান্তকেও দেখা যাবে ট্র্যাডিশনাল পাঞ্জাবিতে।
সামাজিক মাধ্যমে এই জুটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাই তাঁদের বিয়ের খবর সামনে আসতেই ভক্তদের শুভেচ্ছার জোয়ার বয়ে যাচ্ছে। অল্প বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ প্রশ্ন তুললেও, অনন্যা-সুকান্তের আত্মবিশ্বাসী নিজেদের সম্পর্ক নিয়ে। এখন শুধু অপেক্ষা ৯ই মার্চের।












