বিয়ে করতে চলেছেন অন্তরা, পাত্র কে? কবে হবে চার হাত এক?

কিছুদিন আগেই জি বাংলার সারেগামাপা মঞ্চে অন্তরা মিত্রের বিয়ে নিয়ে মজা করতে দেখা যায় জোজোকে। একটি গানের জন্য মঞ্চে তৈরি করা হয়েছিল আস্ত একটি বিবাহ মন্ডপ। মজা করে সেই মন্ডপেই অন্তরাকে বিয়ে সেরে নিতে বলেন জোজো। শুধু তাই নয়, একটি ছোট্ট বর বেশের পুতুলকে অন্তরার কোলে তুলে দেওয়া হয়।

Published on: Nov 24, 2025 2:16 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই জি বাংলার সারেগামাপা মঞ্চে অন্তরা মিত্রের বিয়ে নিয়ে মজা করতে দেখা যায় জোজোকে। একটি গানের জন্য মঞ্চে তৈরি করা হয়েছিল আস্ত একটি বিবাহ মন্ডপ। মজা করে সেই মন্ডপেই অন্তরাকে বিয়ে সেরে নিতে বলেন জোজো। শুধু তাই নয়, একটি ছোট্ট বর বেশের পুতুলকে অন্তরার কোলে তুলে দেওয়া হয়।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অন্তরা
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অন্তরা

কিন্তু কথাতেই আছে, যা রটে তার তো কিছু ঘটে বটেই। তাই অবশেষে এবার সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অন্তরা মিত্র। পরিবারের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই সম্পন্ন হবে এই বিয়ে। আগামী ২৫ নভেম্বর বাইপাসের কাদাপাড়া অঞ্চলের একটি ব্যাঙ্কোয়েটে বসবে বিয়ের আসর।

আরও পড়ুন: আচমকা অসুস্থ স্মৃতির বাবা! বাড়িতে এল অ্যাম্বুলেন্স, পিছিয়ে যাবে বিয়ে?

গায়িকা একেবারেই চান না যে বিয়ে নিয়ে সমাজ মাধ্যমে কোনও হৈচৈ হোক, তাই সবটাই চুপিসারে করে ফেলার চেষ্টা করছেন তিনি। তবে অন্তরের হবু স্বামী কে? কী তাঁর পরিচয়? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ জল্পনা কল্পনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, অন্তরার হবু স্বামী ইন্ডাস্ট্রির কেউ নন, সংগীত জগতেরও কেউ নন তিনি। সম্পূর্ণ অন্য জগতের মানুষ। যতটুকু জানা গিয়েছে অন্তরার হবু স্বামী তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত। বেঙ্গালুরুতে বাসস্থান তাঁর। বিগত বেশি কয়েক মাস ধরে প্রেম পর্ব চলার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অন্তরা।

আরও পড়ুন: ‘হিরোদের সঙ্গে ঝগড়া না হলে মজা কি…’, দিতিপ্রিয়াকে কী কটাক্ষ করলেন মানালি?

জানা গিয়েছে, বিয়ের পরেই দুজনে মিলে বেড়াতে বেরিয়ে যাবেন তাই আপাতত জি বাংলার পর্দায় অন্তরাকে দেখতে পাওয়া যাবে না বেশ কিছুদিন। বিয়ে, রিসেপশন এবং মধুচন্দ্রিমা ছেড়ে আবার তিনি ফিরে আসবেন সারেগামাপা-এর মঞ্চে।

উল্লেখ্য, অন্তরা মিত্র বলিউডে একের পর এক হিট উপহার দিয়েছেন। ‘শাড়ি কা ফলস সা’ থেকে ‘গেরুয়া’ সহ একাধিক হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। বাংলাতেও কিশোরী সহ একাধিক হিট উপহার দিয়েছেন।

News/Entertainment/বিয়ে করতে চলেছেন অন্তরা, পাত্র কে? কবে হবে চার হাত এক?