Adrit-Neel-Angana: অঙ্গনার প্রেমে হাবুডুবু আদৃত-নীল, পঞ্চম সুরে ফিরছে ‘অনুরাধা’, বড় পর্দায় চমক

আরডি বর্মনের আটটি গান নিয়ে মিউজিক্যাল ফিল্ম অনুরাধা ফিরে এসো। সেই ছবিতেই চমক দেখাবেন ছোটপর্দার তিন হার্টথ্রব নায়ক। নায়িকার ভূমিকায় অঙ্গনা।

Mar 13, 2026, 12:30:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাহুল দেব বর্মন মানেই একটা জাদু, একটা নস্ট্যালজিয়া। সেই 'পঞ্চম' দার জনপ্রিয় আটটি গানকে থিম করে এবার বাংলা সিনেমায় ফিরছে মিউজিক্যাল রোম্যান্স। আশিস কুমার পরিচালিত নতুন ছবি 'ফিরে এসো অনুরাধা'-র হাত ধরে পর্দায় ফিরবে হারানো সময়ের সুর।

অঙ্গনার প্রেমে হাবুডুবু আদৃত-নীল, পঞ্চম সুরে ফিরছে ‘অনুরাধা’, বড় পর্দায় চমক
অঙ্গনার প্রেমে হাবুডুবু আদৃত-নীল, পঞ্চম সুরে ফিরছে ‘অনুরাধা’, বড় পর্দায় চমক

তিন বন্ধু ও অনুরাধা:

ছবির গল্প আবর্তিত হয়েছে রাহুল, দেব ও বর্মণ— এই তিন বন্ধুকে কেন্দ্র করে। তারা যেমন একই শহরে বড় হয়েছে, তেমনই তারা তিনজনেই আরডি বর্মনের অন্ধ ভক্ত। কিন্তু বন্ধুত্বের সমীকরণ বদলে যায় যখন তাদের জীবনে 'অনুরাধা' নামে একটি মেয়ের প্রবেশ ঘটে। তিন বন্ধুই অনুরাধার প্রেমে পড়ে যায়। অনুরাধা চরিত্রটি যেন আরডি-র গান থেকেই উঠে আসা এক মানবী। যে চরিত্রে রয়েছেন অঙ্গনা রায়।

পর্দায় জনপ্রিয় তারকাদের মেলা:

এই ছবির অন্যতম আকর্ষণ হলো ছোট পর্দার জনপ্রিয় তিন তারকার উপস্থিতি। রাহুল-এর চরিত্রে দেখা যাবে নীল ভট্টাচার্যকে।দেব-এর চরিত্রে অভিনয় করবেন আদৃত। বর্মণ-এর চরিত্রে থাকছেন জন।

বিশেষ চমক:

ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাইমা সেন। আরডি বর্মনের আইকনিক গান 'মনে পড়ে রুবি রায়'-এর সেই রুবি রায়ের আদলেই তৈরি হয়েছে রাইমার চরিত্রটি। এছাড়াও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিশ্বনাথ বসু-কে।

পরিচালকের বয়ান:

দীর্ঘ দুই দশক মুম্বইয়ে বিজ্ঞাপনের জগতে কাজ করার পর আশিস কুমার এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র পরিচালনায় পা রাখছেন। তিনি জানান, ‘আমি আরডি বর্মনের ভীষণ ভক্ত। ওঁর গান মাথায় রেখেই ছবির গল্প ভাবা হয়েছে। এটি মূলত একটি মিউজিক্যাল ফিল্ম, যা হারানো সময়ের কথা ও সুরকে ফিরিয়ে আনবে।’

শুটিং আপডেট:

আগামী সপ্তাহ থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে শুরু হতে চলেছে ছবির শুটিং। আরডি-র গানের ম্যাজিক আর এই নতুন প্রজন্মের ত্রিকোণ প্রেম— সব মিলিয়ে 'ফিরে এসো অনুরাধা' দর্শকদের মনে কতটা জায়গা করে নেয়, এখন সেটাই দেখার।

আদৃতকে দর্শক শেষ দেখেছে মিত্তির বাড়ি ধারাবাহিকে। মিঠাই শেষ হওয়ার পর পাগলপ্রেমী ছবির শ্যুটিং সেরেছিলেন নায়ক। ছবির কাজ প্রায় সম্পন্ন। কিন্তু মাঝপথে আটকে যায় এসভিএফের সেই প্রোজেক্ট। অন্যদিকে নীলকে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে দর্শক শেষবার দেখেছে। এই দুই নায়কই টেলিভিশনের হার্টথ্রব। বড় পর্দায় এই ছবিকে আদৃতের নয়া ইনিংস বলা যেতে পারে। সেই ইনিংসের দিকেই তাকিয়ে সকলে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More