'কাজ নিয়ে কেউ অভিযোগ করে...', দীপিকা পাড়ুকোন বিতর্কে এবার মুখ খুললেন অনুরাগ

দীপিকা পাড়ুকোনের ৮ ঘন্টার প্রসঙ্গে এবার মুখ খুললেন অনুরাগ বসু। তিনি জানালেন, তিনি নিজেও দীর্ঘ সময় কাজ করতে একেবারে পছন্দ করেন না তাই তার সেটে কোনও অভিনেতা অভিনেত্রী দীর্ঘ সময় কাজের বিষয় নিয়ে অভিযোগ করতে পারেন না।

Published on: Jul 09, 2025 11:47 AM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবিতে প্রথমে কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। পরবর্তীকালে পরিচালকের সঙ্গে সমস্যা হওয়ায় অভিনেত্রী ছবি ছেড়ে বেরিয়ে যান। কী সেই সমস্যা? অতিরিক্ত পারিশ্রমিকের চাওয়ার পাশাপাশি দীপিকা ৮ ঘণ্টার বেশি কাজ করতে রাজি ছিলেন না, যা মানতে নারাজ পরিচালক, ফলস্বরূপ ‘স্পিরিট’ ছেড়ে বেরিয়ে আসেন অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন বিতর্কে এবার মুখ খুললেন অনুরাগ
দীপিকা পাড়ুকোন বিতর্কে এবার মুখ খুললেন অনুরাগ

দীপিকার এই ৮ ঘন্টার কাজের বিষয় নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন বলিউড এবং টলিউডের একাধিক তারকা। কেউ কেউ যেমন জানিয়েছেন কাজের প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করতেই হয়, তেমন অনেকেই দীপিকাকে সমর্থন করেছেন। এবার দীপিকার হয়ে কথা বললেন ‘মেট্রো ইন দিনো’ পরিচালক অনুরাগ বসু।

আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব

আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার

দীপিকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনুরাগ বলেন, ‘আমি নিজেই দীর্ঘ সময় ধরে কাজ করা পছন্দ করি না তাই আমার ক্ষেত্রে এই অভিযোগ কাজ করে না। আমার কাছে যারা কাজ করেন সেই অভিনেতা-অভিনেত্রীরা আমার সঙ্গে কাজ করে কোনও চাপ অনুভব করেন না। আমাদের সকলকে নিয়েই কাজ করতে হয়, তাই সবার কথাই চিন্তা করতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমি চাই আমার অভিনেতারা সবসময় হাসিখুশি থাকুক। মানসিক চাপ থাকলে চরিত্র ফুটে উঠবে না ছবির পর্দায়। আমি শ্যুটিং শুরু হওয়ার আগে খুব বেশি তথ্য দিই না কাউকে, তারা কাজ করতে এসেই সেই চরিত্রটিকে আবিষ্কার করেন। বহু বছর ধরে এই পদ্ধতি অনুসরণ করিয়াছি আমি।’

আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?

আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?

প্রসঙ্গত, ২০০৭ সালে অনুরাগ বসুর পরিচালিত ‘লাইফ ইন মেট্রো’ ছবিটির কথা আজ সকলের মনে আছে। তাই ১৯ বছর পর ছবিটির দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছে বড়পর্দায়। এই সিনেমায় অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, অনুপম খের, নীনা গুপ্তা, কঙ্কনা সেন শর্মা, সারা আলি খান, আলি ফজল এবং ফাতিমা সানা শেখ। মাত্র ৫ দিনেই ছবিটি ২২.১৫ কোটি টাকা আয় করেছে।