Nisha Poddar Boyfriend: বিকিনিতে বোল্ড অনুরাগের ছোঁয়ার সোনা! সমুদ্র সৈকতে প্রেমিকের বাহুডোরে, চেনেন?
Nisha Poddar Boyfriend: অনুরাগের ছোঁয়ার সোনা এখন তেলেগু সিরিয়ালের লিডিং লেডি। জানেন কি কার সঙ্গে প্রেম করছেন এই সুন্দরী?
অনুরাগের ছোঁয়ার ‘সোনা’ এখন বাংলার গণ্ডি পেরিয়ে তেলেগু মেগার লিডিং লেডি! ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন নিশা পোদ্দার। তবে বাংলার গণ্ডি ছাড়িয়ে তিনি এখন তেলেগু মেগা সিরিয়ালের পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি নিশার ব্যক্তিগত জীবন নিয়েও এখন চর্চা তুঙ্গে। বিশেষ করে তাঁর মনের মানুষ, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সৈকত দাসের সঙ্গে তাঁর রসায়ন এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।

সম্প্রতি সৈকতের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আদুরে শুভেচ্ছা ভাগ করে নিয়েছেন নিশা। সেখানে একসঙ্গে কাটানো কিছু আদুরে ছবি ভাগ করে নিয়েছেন নিশা। উঠে এল দুজনের সমুদ্র সৈকতে কাটানো রোম্যান্টিক মুহূর্তও।
সৈকতের প্রেমে মগ্ন নিশা, জন্মদিনে বিশেষ উপহার নিশা পোদ্দার এখন দক্ষিণ ভারতীয় মেগার হার্টথ্রব। কিন্তু তাঁর নিজের হৃদয়ের চাবিকাঠি রয়েছে সৈকত দাসের হাতে। সৈকত কেবল একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নন, নিশার জীবনের অন্যতম শক্তি। সৈকতের জন্মদিনে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন নিশা। ছবিতে দেখা যাচ্ছে সৈকতের চোখে চোখ রেখে হাসছেন অভিনেত্রী, যা তাঁদের গভীর সম্পর্কের প্রমাণ দেয়।
সোশ্যাল মিডিয়ায় সৈকতকে ‘বার্থডে বয়’ সম্বোধন করে মনের কথা উজাড় করে দিয়েছেন নিশা। অপর ছবিতে ঘরোয়া আয়োজনে জন্মদিন উপভোগ করতে দেখা গিয়েছে এই লাভ বার্ডসদের।
নিশা যেখানে তেলেগু ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করছেন, সৈকত সেখানে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল।
হাসি-মজা থেকে সমাজের নানা অজানা ছবিকে নিজেদের মতো করে ফ্রেমবন্দি করেন বহু ইনফ্লুয়েন্সাররা। সমাজ মাধ্যম প্রভাবী প্রেরণা দাসের সঙ্গে সৈকতের বিয়ের ভিডিয়ো একটা সময় ভাইরাল হয়েছিল। যদিও পরে জানা যায়, গোটাটাই প্রোমোশান্যাল শ্য়ুট। নিশার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনওদিনই রাখঢাক রাখেননি সৈকত। তাঁদের প্রেম একদম খুল্লমখুল্লা।
E-Paper











